রাজ্য

বদলির প্রতিবাদে প্রকাশ্য রাস্তায় বিষপান ৫ শিক্ষিকার, অথচ তাদের বিরুদ্ধেই দায়ের মামলা

এক জায়গায় বাসিন্দা হওয়া সত্ত্বেও অন্য জায়গায় বদলির প্রতিবাদ করা নিয়ে বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। এসএসকে এবং এমএসকে শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের মধ্যে পাঁচজন শিক্ষিকা বিষ পান করেছেন। ইতিমধ্যেই মঙ্গলবার এই অভিযোগের রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এখন অব্দি খবর তাদের মধ্যে দুইজন শিক্ষিকা একেবারেই বিপদমুক্ত নন। তাদের দুজনকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য তিনজন বর্তমানে আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু এদের অবস্থা আশঙ্কাজনক হলেও এদের বিরুদ্ধে এই উল্টে মামলা দায়ের করেছে উত্তর বিধান নগর থানার পুলিশ। যদিও এই ধারাগুলি যে কার্যকর হওয়ারই ছিল সেটা হয়তো এরা নিজেও জানতেন। সরকারি নির্দেশিকা অমান্য করা, আত্মহত্যার চেষ্টা, পুলিশি কাজে বাধা দেওয়া, সরকারী কর্মচারীকে আঘাত করা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে।

ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিম। তারা সেখানে সম্পূর্ণ জায়গা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করা শুরু করে। যদিও এই ঘটনা প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য সভাপতি বলেছেন, ” শিক্ষকদের আন্দোলনের উপর রাজ্য সরকারের বর্বরোচিত আক্রমণ, পুলিশি নির্যাতন এবং মাত্র ৫ হাজার টাকা বেতন প্রাপ্ত শিক্ষিকাদের আন্দোলনের কারণে সুদূর উত্তরবঙ্গে বদলির তীব্র নিন্দা করছি। তবে বিষ খাওয়াকে আমি সমর্থন করছি না। কিন্তু এই পর্যায়ে নিয়ে যেতে যারা বাধ্য করেছেন, যেই শিক্ষামন্ত্রী বাধ্য করেছেন, তার পদত্যাগ দাবি করছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসকে এবং এমএসকের পাঁচজন শিক্ষিকাকে অনৈতিকভাবে বদলি করা নিয়ে বিক্ষোভ চরমে ওঠে মঙ্গলবার দুপুরে। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ আঁচ এতটাই তীব্র হয়, যে এনাদের মধ্যে পাঁচজন শিক্ষিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবাদে সামিল এক শিক্ষিকা অনিমা নাথ জানিয়েছেন, ‘আজকে আমরা বিষ খেয়েছি সবাই। আমরা বাঁচবো না আমরা সবাই মরে যাব। আমরা বৃত্তিমূলক শিক্ষিকা। এরাজ্যে আমাদের কিছু হওয়ার নেই।’ আরো এক শিক্ষিকা অভিযোগ তোলেন, ” সামান্যতম বেতন দেওয়া হয় আমাদের। অথচ বাড়ি থেকে অত দূরে গিয়ে কাজ করতে বলছে। এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে আমাদের পক্ষে কিভাবে কাজ করা সম্ভব?”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026