নিউজ

বছরের শেষে ৫০ শতাংশ ভারতীয় করোনাতে আক্রান্ত হবেন, গবেষণায় ভয়ানক তথ্য

ভারতে শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউন, ১লা জুন থেকে ছাড় মিলবে বিভিন্ন ক্ষেত্রে। এরফলে আরও ভয়ংকর হতে পারে পরিস্থিতি। এমনটাই জানালেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সের নিউরোবিরোলজির প্রধান তথা কর্ণাটক হেলথ টাস্ক ফোর্সের নোডাল আধিকারিক ভি রবি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, “দেশের মানুষ এখনও সংক্রমণের তীব্রতা টেরই পায়নি। জুনের পর ক্রমাগত বাড়বে আক্রান্তের সংখ্যা। শুরু হয়ে যাবে গোষ্ঠী সংক্রমণও। শুধু তাই নয় ডিসেম্বরের মাঝামাঝি দেশের ৫০ শতাংশ নাগরিকই করোনার কবলে পড়বে। কিন্তু উপসর্গ না থাকার কারণে ৯০ শতাংশ মানুষ বুঝতেই পারবে না যে তাদের শরীরে বাসা বেঁধে রয়েছে এই ভাইরাস।”

যদিও এক্ষেত্রে ৫ শতাংশ রোগীকেই ভেন্টিলেশনে রাখার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মৃত্যুর হার তুলনামূলক কমই থাকতে পারে। তিনি বারবার সমস্ত রাজ্যকে এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তার মতে উন্নত চিকিৎসা পরিকাঠামো, বেশি পরিমাণে টেস্টিং একান্ত প্রয়োজন। সেইজন্য দরকার বেশি সংখ্যায় ল্যাব। সেই কথা মাথায় রেখেই ইতিমধ্যে কর্ণাটকে আরও ১৫ টি ল্যাব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার কথায় করোনা ভাইরাসটি ইবোলা বা মার্সের মতো অতটা ভয়ংকর নয়। তাই সতর্কতা ও সচেতনতা বজায় রেখে করোনা নিয়েই বাঁচার কথা বলেন তিনি।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে দেশের পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে এগোচ্ছে। চতুর্থ দফায় লকডাউন শিথিল করার পর আক্রান্তের গ্রাফ দ্রুত উপরের দিকে উঠে চলেছে। এই অবস্থায় যদি আরও ছাড় দেওয়া হয় তবে পরিস্থিতি যে কোনদিকে যাবে তা ধারণারও বাইরে, এমনটাই আশঙ্কা ভি রবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026