নিউজ

৫০০ টাকার নোটে বড় পরিবর্তন আনছে RBI, অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে এই কাজ করুন

কয়েকবছর আগে নোটবন্দি করে অসৎ মানুষদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছিল মোদি সরকার। বদলে গিয়েছিল কারেন্সি নোট। আবারও সেই কারেন্সি নোট ও কয়েনে বদলের ভাবনা এনেছে কেন্দ্র সরকার। তবে এবার লক্ষ্য অন্ধ প্রতিবন্ধীদের সুবিধা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ঘোষণা সম্প্রতি সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। খুব শীঘ্রই কারেন্সি নোট বা কয়েনের পরিবর্তন করতে পারে এই আরবিআই। আপনার বাড়িতেও যদি প্রচুর নোট বা কয়েন থাকে, তাহলে আপনার জানা উচিত পরিবর্তনটা কি?

আসলে সম্প্রতি বোম্বে হাইকোর্ট একটি বিষয় নিয়ে আলোচনা করে। তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দৃষ্টিহীনদের জন্য বন্ধুত্বপূর্ন কারেন্সি নোট বা কয়েন বানানোর জন্য অনুরোধ জানায়। এই নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা আলোচনা করছে। এরপর হয়তো খুব শীঘ্রই নতুন কারেন্সি নোট ইস্যু করা হবে। ওই নোট এমন হবে যে দৃষ্টিহীনরা খুব সহজেই বিভিন্ন কারেন্সি নোটের মধ্যে পার্থক্য করতে পারবেন। দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী হবে ওই নোট।

এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি MANI অ্যাপটিও আপডেট করেছে। এখন আপনি এতে ১১ টি ভাষার সমর্থন পেতে পারেন। আগে শুধু হিন্দি ও ইংরেজি পাওয়া যেত। এখন এই অ্যাপটি উর্দু, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়লাম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগু ভাষায় পাওয়া যাবে। এছাড়াও এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। এই Mani অ্যাপের মাধ্যমে অন্ধ ব্যক্তিও টাকা চিনতে পারেন। তাঁর হাতে যে নোট থাকবে তা অ্যাপ ভয়েসে বলে দেয়। ২০২০ সালে এই অ্যাপ লঞ্চ হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026