করোনা সংক্রমণ রুখতে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের সময় সাধারণ মানুষের কথা ভেবে এরপর একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। বিভিন্ন খাতে মোট ১.৭০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়। এরমধ্যে দেশের ২০ কোটি মহিলা যাদের জনধন অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট গুলিতে প্রতি মাসে ৫০০ টাকা করে তিনমাস টাকা দেওয়ার ঘোষণা করা হয়। প্রথম মাসের জন্য সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামীকাল অর্থাৎ ৩ এপ্রিল থেকে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানাচ্ছে, এই টাকা ২০ কোটি মহিলার জনধন অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। এই মুহূর্তে জনধন অ্যাকাউন্টধারীদের ২০ শতাংশই মহিলা। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের শেষ ডিজিট অনুযায়ী কাল থেকে শুরু হবে টাকা পাঠানো।
দেখে নিন কোন কোন অ্যাকাউন্টে কোন তারিখে টাকা দেওয়া হবে-
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ০ বা ১ তাদের ৩ এপ্রিল টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ২ বা ৩ তাদের ৪ এপ্রিল টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ৪ বা ৫ তাদের ৭ এপ্রিল টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ৬ বা ৭ তাদের ৮ এপ্রিল টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট ৮ বা ৯ তাদের ৯ এপ্রিল টাকা পাঠানো হবে।
এপ্রিলের ৯ তারিখের পর ব্যাংক থেকে এই টাকা তোলা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…