Categories: দেশনিউজ

২০০০ টাকার নোটের পর ৫০০ টাকা নিয়ে বড় আপডেট দিল সরকার, জানুন বিস্তারিত

২০০০ টাকার নোট বাতিলের পর ৫০০ টাকার নোটও বাতিল করা হবে নাকি, এই আশঙ্কার জের ধরে জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, ৫০০ টাকার নোট বাতিল করার কোন পরিকল্পনা নেই। এছাড়াও, ১০০০ টাকার নোট পুনরায় চালু করার বিষয়টিও উড়িয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি বর্ষা অধিবেশনে অর্থ মন্ত্রকের কাছে ৫০০ টাকার নোট বাতিল এবং অর্থনীতিতে ১০০০ টাকার নোট পুনঃপ্রবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর উত্তরে অর্থ মন্ত্রক স্পষ্ট করে জানায় যে, ৫০০ টাকার নোট বাতিলের কোন চিন্তাভাবনা তাদের নেই। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির ঘোষণার পর ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল করে দেওয়া হয়েছিল। এর পরিবর্তে বাজারে ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট চালু করা হয়েছিল।

এ বছরের মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমা বাড়ানোর কোন পরিকল্পনাও নেই বলে স্পষ্ট করে জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বর্তমানে দেশে বিভিন্ন মূল্যমানের পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্ক নোট মজুত রয়েছে। তাই ২০০০ টাকার নোট বাতিলের ফলে বাজারে নোটের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা নেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026