দেশের দরিদ্রদের সাহায্য করার জন্য সরকার অনেকগুলি পরিকল্পনা এই মুহূর্তে চালাচ্ছে। আর্থিক সাহায্য থেকে শুরু করে বিনামূল্যের রেশনও সরকারের মাধ্যমে দরিদ্রদের দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায়, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে দরিদ্রদের এলপিজি সংযোগ দেওয়ার জন্য একটি প্রকল্পও চালানো হচ্ছে। এর জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) চালু করেছিল সরকার। মে ২০১৬-এ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ (PMUY) নামের একটি ফ্ল্যাগশিপ স্কিম চালু করে যার লক্ষ্য গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলিতে এলপিজির মতো পরিষ্কার রান্নার জ্বালানি সরবরাহ করা। ঐতিহ্যবাহী রান্নার জ্বালানী যেমন জ্বালানী কাঠ, কয়লা, ঘুঁটে ইত্যাদির ব্যবহার গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সেইসব জ্বালানি দ্রব্য যাতে কম ব্যবহার করা হয়, সেই ব্যাপারে আরো সচেতন করতে এই যোজনার শুরু করেছিল সরকার।
তবে এবারে রান্নার গ্যাসের উপরে শুরু হলো একটা ধামাকা অফার। এই অফারে মাত্র ৫০০ টাকায় আপনারা পেয়ে যাবেন রান্নার গ্যাস। অর্থাৎ মাত্র ৫০০ টাকা খরচ করলেই আপনি নিজের বাড়ির জন্য একটা সিলিন্ডার বুক করতে পারবেন। বর্তমানে যেখানে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০৫০ টাকা, সেখানে মাত্র ৫০০ টাকায় যদি সিলিন্ডার পাওয়া যায় তাহলে এর থেকে ভালো অফার আর হয়তো হতেই পারে না। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই অফার শুরু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।
তবে আপনাদের জানিয়ে রাখি, এই অফার কিন্তু সবাই পাবেন না। একটি নির্দিষ্ট রাজ্যের মানুষদের মধ্যে যারা দারিদ্র সীমার নিজে বসবাস করেন শুধুমাত্র তাদের জন্যই এই নতুন অফার চালু করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক দেহলোট এই নতুন অফার চালু করে দিয়েছেন। এর মাধ্যমে রাজস্থানের মানুষদের নানারকম সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উজ্জ্বলা প্রকল্পের আওতায় এই সুবিধা পাবে রাজস্থানের মানুষ। তাই বলতে গেলে রাজস্থানের সাধারণ মানুষের সুবিধা আগামী বছর থেকে বাড়তে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…