চলতি সপ্তাহে ভারতে করোনা পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। নতুন মিউটান্ট স্ট্রেন সংক্রমণ দ্রুতগতিতে করছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে চলতি সপ্তাহে দৈনিক সংক্রমনের গ্রাফ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। গোটা দেশের পাশাপাশি ভয়াবহ করোনা পরিস্থিতি রাজ্যতেও। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছে কলকাতা শহরে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে বেশ উদ্বেগে আছে গোটা রাজ্যবাসী।
করোনার প্রকোপে পড়েছে লোকাল ট্রেন পরিষেবা। এই পরিস্থিতিতে আক্রান্ত হয়েছে রেলের গার্ড থেকে চালক। রেল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৪ জন রেল গার্ড করোনায় আক্রান্ত হয়েছে। গত রবিবার শিয়ালদাহ স্টেশন থেকে ১৮ টি লোকাল ট্রেন বাতিল হয়। তবে হাওড়া স্টেশন থেকে তেমন কোনো ট্রেন বাতিল হইনি। তবে ট্রেন পেলেই লোকের সংখ্যা ব্যাপক বেড়ে যাচ্ছে। বেশিরভাগ মানুষকেই মাস্ক ছাড়া দেখা যাচ্ছে। তারা সবাই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মেলামেশা করছে। এর ফলে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমন।
সাধারণ মানুষের এমন উদাসীন মনোভাবের কারণে এবার মাঠে নামছে রেল পুলিশ। জানা গিয়েছে শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের রেল পুলিশ ট্রেন এবং স্টেশন চত্বরে যাত্রীরা করোনা বিধি মেনে চলছে নাকি তা দেখার জন্য নজরদারি চালাবে। মাস্ক ছাড়া ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা করা হবে। এছাড়াও যত্রতত্র যাতে না কেউ থুতু ফেলে তার দিকে নজর রাখা হচ্ছে। আর প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন যাত্রীদের মাস্ক দেওয়া হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…