ফের ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্র। যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মালগাড়ির বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার জেরে কমপক্ষে ৫৩ জন জখম হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কারুর মৃত্যুর খবর সামনে আসেনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সবুজ সিগন্যাল দেখতে না পাওয়ার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্দিয়া শহরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে এমন দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রায় রাত ২:৩০ নাগাদ ওই যাত্রীবাহী ট্রেনটির সাথে মুখোমুখি ধাক্কা লাগে একটি মালগাড়ির। ওই যাত্রীবাহী ট্রেনটির নাম, ‘ভগৎ কি কোঠী’। ট্রেনটি রায়পুর থেকে নাগপুর যাচ্ছিল। রেল সূত্রে জানা গিয়েছে যে সবুজ সিগন্যাল না মেলাতেই মুখোমুখি ধাক্কা লাগে দুই ট্রেনের। এতে যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আপাতত আহতের সংখ্যা ৫৩ জন, যাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আপাতত গোন্দিয়ার সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের বেলা সিগনাল দেখতে না পাওয়ার জন্য যাত্রীবাহী ট্রেনটির লাইনে চলে এসেছিল ওই মালগাড়িটি। তারপর গোন্দিয়া গেটের সামনে দুটি ট্রেনের মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল পুলিশ এবং উদ্ধারকারী দল। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় রাতেই। এখন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। সিগন্যাল গোলযোগের জন্যই কি দুর্ঘটনা? না রয়েছে অন্য কারণ, সেই তদন্তই এখন করছে রেল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…