Viral : করিনা কাপুরের গানে নাচ করে নেটিজেনদের চমকে দিলেন ৫২ বছরের ইয়ং দাদি, ভাইরাল ভিডিও

শখ একটা বড় জিনিস এবং আপনি যদি নিজের শখ পূরণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন তাহলে কোন শক্তিই আপনাকে আটকাতে পারবেনা। সোশ্যাল মিডিয়া বর্তমানে এমন উৎসাহী লোকেদের দ্বারা পূর্ণ যারা তাদের শখ এবং তাদের ইচ্ছা যেকোনো পরিস্থিতিতে পূরণ করতে চান। তারা নিজেদের ইচ্ছামতো নিজেদের জীবন যাপন করতে চান এবং তার জন্য সব সময় নিজেদেরকে ফিট রাখেন। এই ফিটনেস এর জন্য যেকোনো ধরনের কসরত করতে তারা রাজি। সোশ্যাল মিডিয়াতে এরকম বহু মানুষের উপস্থিতি আপনি দেখতে পাবেন। এমন অনেক মানুষ আপনি দেখতে পাবেন যারা বৃদ্ধ বয়সেও যুবক যুবতীদের টেক্কা দিতে পারেন ফিটনেস এর দিক থেকে। এরকমই একজন মহিলার ভিডিও আজ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। এই ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছেন অনেকে। অনেকে আবার মহিলার প্রশংসায় পঞ্চমুখ।

Instagram প্ল্যাটফর্মে neerusaini নামের এক মহিলার ভিডিও বর্তমানে নেটিজেনদের আকর্ষিত করতে শুরু করেছে। এই ভিডিওতে ৫২ বছরের ওই মহিলা কারিনা কাপুরের জনপ্রিয় গান ছম্মক ছল্লোর উপরে নাচ করেছেন। ৫২ বছর বয়স হলেও এখনো তার যা এনার্জি, তাতে তিনি যে কোন কম বয়সি যুবতীকে টেক্কা দিতে পারেন। ভিডিওতে মহিলার স্ফূর্তি এবং আত্মবিশ্বাস দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকেই কমেন্ট করেছেন, বয়স কেবল একটি সংখ্যামাত্র। এই ভিডিওটি ১.৪৩ লক্ষ লাইকস পেয়েছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে।

কারিনা কাপুরের এই জনপ্রিয় গানের শাড়ি পড়ে কোমর দুলিয়েছেন ওই মহিলা। ৫২ বছর বয়সেও লাল শাড়ি পরে তিনি যেভাবে নাচ করছেন তাতে বহু যুবতী ও তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন। তার নাচের স্টেপ দেখে করিনা কাপুরের নাচকেও ফিকে মনে হবে। ওনার প্রত্যেকটি ডান্স স্টেপ একেবারে করিনা কাপুরের নাচের ফটোকপি বলা চলে। তবে এই প্রথম নয় এর আগেও বহু ভিডিও তিনি করেছেন। কখনো তিনি যোগা করছেন, আবার কখনো বাইক চালাচ্ছেন। আবার কখনো তাকে দেখা গিয়েছে পাহাড়ে চড়তে এবং সমুদ্রে স্কুবা ডাইভিং করতেও। ৫০ বছরের বেশি বয়সে যেখানে অধিকাংশ ভারতীয় শুধুমাত্র নিজের অবসরের অপেক্ষা করেন, সেখানে তিনি নতুন করে নিজের জীবন শুরু করেছেন। তাই এই মহিলা অনেকের কাছেই ইয়ং দাদি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026