ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন প্রায় ৯০ জন রেলকর্মী এবং এই কারণে শিয়ালদা ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন আজকে বাতিল করা হয়েছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী ৫৬ টি লোকাল ট্রেন বাতিল থাকবে আজ শিয়ালদা ডিভিশনে। শুধু তাই নয় আক্রান্তের সংখ্যা এত বেশি বাড়ছে যে হয়তো আগামী দিনে আরও বেশি ট্রেন বাতিল করার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে পূর্ব রেল।
তবে যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে তা কিন্তু অফিস টাইমে ট্রেন নয়। দুপুর এবং বিকেল বেলার দিকে ট্রেন মূলত বাতিল রয়েছে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে নন পিকআপ আওয়ারে এই সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। কিছুদিন আগে থেকেই সমস্ত জায়গাতেই করোনাভাইরাস এর প্রভাব পড়তে শুরু করেছিল। আগেও শিয়ালদা ডিভিশনের ট্রেনের সংখ্যা বাতিল করতে হয়েছিল করোনাভাইরাসের কারণে। স্পেশাল ট্রেন পরিষেবা চালু করা হলেও দীর্ঘদিন যাত্রীদের জন্য বন্ধ ছিল সাধারণ রেল পরিষেবা। অনেকদিন পরে এই সাধারণ রেল পরিষেবা চালু করা হয়েছিল কিন্তু আবারও করোনাভাইরাস এর প্রভাব পড়তে শুরু করেছে লোকাল ট্রেন সার্ভিসে।
শিয়ালদা ডিভিশন সূত্রের খবর, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, এবং সোনারপুর লোকাল এর বেশ কিছু টাইম এর ট্রেন বাতিল হয়েছে। আপনাদের আবারো জানিয়ে রাখি, মূলত এবং বিকেল বেলা ট্রেন বাতিল হয়েছে। অফিস আওয়ারে কিন্তু ট্রেন চলছে। শিয়ালদা ডিভিশনের বহু গার্ড এবং মোটর ম্যান করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাই রেল পরিষেবা চালু রাখতে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। এই কারণেই লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে পূর্ব রেলওয়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…