নিউজ

করোনা আতঙ্ক : ৫৮ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান

করোনা আতঙ্ক সারা বিশ্বে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। চিনের পর সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ হলো ইটালি ও ইরান। এখনও পর্যন্ত ইরানে ৭ হাজারেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মারা গিয়েছেন ২৩৭ জন। যার ফলে ইরানে বসবাসকারী প্রায় ২ হাজার ভারতীয়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আটকে পড়েছেন বহু ভারতীয়। জ্বর ও সর্দির মতো উপসর্গ নিয়ে ইরানের বিভিন্ন প্রান্তে আটকে থাকা ভারতীয়ের সংখ্যা প্রায় ৩০০ বলে জানা গেছে। তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়াদিল্লির কাছে আবেদন করেছেন অনেকেই।

এই পরিস্থিতিতে সোমবার রাত ৮ টা নাগাদ তেহরানের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার একটি বিমান। রাতের মধ্যেই ইরানে পৌঁছে ৫৮ জন ভারতীয়কে উদ্ধার করে সকালে গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে এসে অবতরণ করেন সি-১৭ গ্লোবমাস্টার নামের ওই বিমানটি। প্রসঙ্গত, এই বিমানটি করেই ২৭ ফেব্রুয়ারি চিনের উইহান প্রদেশে আটকে ৭৬ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করে দেশে ফেরত আনা হয়েছিল। এছাড়াও, বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র এই বিমানে করেই চিনে পাঠানো হয়েছিল।

আরও পড়ুন : নতুন করে আক্রান্ত ৬, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৫

কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, করোনা মোকাবিলায় প্রস্তুত ভারত। দেশের বিভিন্ন প্রান্তে ৩৭ টি শহরে ১২০ জনকে রাখার মতো আইসোলেশন ওয়ার্ড ও ৫৪৪০ জন রাখার ক্ষমতাসম্পন্ন কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করা হচ্ছে। এই কাজে সিএপিএফ-এর জওয়ানদের প্রশিক্ষণ দেবে আইটিবিপি-র জওয়ানরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026