টেক বার্তা

ভারতে শীঘ্রই আসতে পারে 5G নেটওয়ার্ক, ট্রায়াল দেব টেলিকম সংস্থা

সমস্ত অপারেটরদের আসন্ন 5G ট্রায়ালে অংশ নিতে বলার একদিন পর, টেলিকম দপ্তর (ডিওটি) মঙ্গলবার সমস্ত সার্ভিস প্রোভাইডার এবং সরঞ্জাম বিক্রেতাদের সাথে একটি বৈঠক ডাকে। উল্লেখ্য এই বৈঠকে সরঞ্জাম বিক্রেতা হুয়াওয়েও ছিল। মঙ্গলবার টেলিকম সচিব অংশু প্রকাশের সভাপতিত্বে বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত অপারেটরই এই বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠকে উপস্থিত এক হুয়াওয়ের এক কার্যনির্বাহী কর্মকর্তা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সোমবার টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, 5G নেটওয়ার্কের ট্রায়াল পরিচালনার জন্য সরকার সকল টেলিকম পরিষেবা সরবরাহকারীদের এয়ারওয়েভস বন্টন করবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন, ‘আজ যেমন পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারত 5G এর জন্য আসন্ন পরীক্ষায় কোনও সরঞ্জাম সরবরাহকারীকে বাধা দেবে না।’ এই প্রসঙ্গে হুয়াওয়ের কথা বললে মন্ত্রী বলেন, ‘সব সরবরাহকারী মানেই সব সরবরাহকারী’।

আরও পড়ুন : আজই শেষ দিন, আর কাজ করবে না WhatsApp এই ফোনগুলিতে

ভারত সরকারের এই অবস্থানটি হুয়াওয়কে যে বড় স্বস্তি দেবে একথা বলাই চলে। ২০১৯ এ আমেরিকায় তারা প্রতিরোধের মুখে পড়ে। আমেরিকার বাধার পরেও অনেক দেশই টেলিকম অপারেটরদের চাইনিজ গিয়ার ব্যবহার করার অনুমতি দিয়েছে। এবার ভারতও সেই অনুমতি দিলো বলাই যায়।

এপ্রসঙ্গে হুয়াওয়ে ইন্ডিয়ার সিইও জে চেন হুয়াওয়ের উপর ভারত সরকারের বিশ্বাসের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। চেন বলেছিলেন, ‘ভারতে 5G চালানোর জন্য মোদী সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’ সূত্র মারফত জানা যাচ্ছে 5G ট্রায়ালগুলি ২০২০ এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে শুরু হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026