আগামী মার্চ মাসে আবারও ব্যাংক বনধের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের সংগঠন। আগামী ১১, ১২ ও ১৩ মার্চ ব্যাংক বন্ধ থাকবে বলে সংগঠন সূত্রে খবর। ১০ মার্চ, মঙ্গলবার হোলির ছুটি ও ১৪ মার্চ মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি থাকবে ব্যাংক। পরদিন ১৫ মার্চ রবিবার ব্যাংকের স্বাভাবিক ছুটি।
ফলে টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাংকের কাজ। ৯ মার্চ সোমবারের পর আবার ব্যাংকের কাজ শুরু হবে ১৬ মার্চ সোমবার। এর ফলে সমস্যায় পড়বেন গ্রাহকরা। এমনিতে মার্চ মাসে ৫ টি রবিবার পড়ায় ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক। এর সঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্য ২ দিন ছুটি থাকবে ব্যাংক। এছাড়া হোলির ছুটি ও ব্যাংক কর্মচারীদের ডাকা ধর্মঘটের কারণে ৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের কাজ।
আরও পড়ুন : ৩১ মার্চের পর থেকে অতিরিক্ত চার্জ দিতে হবে SBI গ্রাহকদের
ফলে মোট ১১ দিন ব্যাংকের কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়তে পারেন সাধারণ গ্রাহকরা। তাই সমস্যা এড়াতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ এখনই সেরে নিতে পারেন গ্রাহকরা। যার জেরে আগামী সপ্তাহে ব্যাংকে গ্রাহকদের ভিড় বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…