খেলা

Indian Cricketer: ভারতের এই তারকা ক্রিকেটাররা করেন সরকারি চাকরি, মাইনে পান মোটা টাকা

বর্তমানে ভারতের বেশিরভাগ ক্রিকেটাররা আইপিএলের ১৭তম আসরে পারফরম্যান্স করতে ব্যস্ত রয়েছেন। তবে এই মুহূর্তে ক্রিকেটাররা সংবাদ শিরোনামে আলোচিত হচ্ছেন শুধুমাত্র তাদের কর্মকান্ডের জন্য। আজ্ঞে হ্যাঁ, আপনারা কি জানেন ভারতের এমন একাধিক ক্রিকেটার রয়েছেন, যারা উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী। সরকারের কাছ থেকে পান মোটা টাকার বেতন। তরুণ আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, ভারতের কোন তারকা ক্রিকেটাররা করেন সরকারি চাকরি-

১. যুজবেন্দ্র চাহাল: এই তালিকায় সবচেয়ে তরুণ হিসেবে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। দাবা চ্যাম্পিয়ন যুজবেন্দ্র চাহাল ভারতীয় দলের সেরা লেগ স্পিনার। তিনি ক্রিকেটের পাশাপাশি আয়কর বিভাগের বড় অফিসার হিসেবে চাকুরিরত।

২. শচীন টেন্ডুলকার: ক্রিকেট জগতে শচীন টেন্ডুলকার এক উজ্জ্বল নক্ষত্র। ভারতীয় দলের সেরা ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকারের নাম সবার আগে আসে। শচীনকে তার সাফল্যের জন্য ভারতীয় বিমান বাহিনী দ্বারা ২০১০ সম্মানিত করা হয়। তার কৃতিত্বের সম্মান স্বরূপ ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন করা হয়েছিল তাকে।

৩. হরভজন সিং: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং বর্তমানে ক্রিকেট থেকে অনেক দূরে আছেন। তিনি পাঞ্জাব সরকারের কাছ থেকে সরকারি চাকরির অফার পান। বর্তমানে তিনি পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে কর্মরত আছেন।

৪. উমেশ যাদব: ভারতীয় দলের অন্যতম সেরা পেস বোলার এক সময় পুলিশের চাকরি করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বডি ফিট নেই বলে তাকে বের করে দেওয়া হয়। বর্তমানে ভারতীয় দলের নির্ভরযোগ্য পেস বোলার তিনি। এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে যুক্ত আছেন তিনি। জানা গেছে, ক্রিকেটকে অবসর জানিয়ে তিনি ব্যাংকের চাকরিতে যোগদান করবেন।

৫. মহেন্দ্র সিং ধোনি: আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করার আগে মহেন্দ্র সিং ধোনি টিটি হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যে চাকরি থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর ভারত সরকারের কাছ থেকে সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে যোগদান করেন।

৬. যোগিন্দর শর্মা: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক তথা পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রধান অস্ত্র হয়ে ওঠা যোগিন্দর শর্মা বর্তমানে হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে যুক্ত রয়েছেন। ক্রিকেট ছেড়ে বর্তমানে তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে জীবন যাপন করছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026