দেশ

বাতিল করা হলো ৬ লক্ষ আধার কার্ড! আপনার আধার কার্ড বাতিল হয়নি তো? বুঝে যান সহজেই

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সচিত্র পরিচয় পত্র আধার কার্ড নিয়ে প্রথম থেকেই বেশ কিছুটা কড়া মনোভাব গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। ভারতের সবথেকে জরুরি পরিচয় পত্র হিসেবে আধার কার্ডকে তুলে ধরা থেকে শুরু করে, সমস্ত পরিষেবার সঙ্গে আধার কার্ডকে সংযুক্ত করা, এই সবকিছুই ছিল মোদি সরকারের অন্যতম ক্রিয়া-কলাপ। তবে এবারে নকল আধার কার্ড নিয়েও নতুন করে সক্রিয় হলো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ আধার কার্ড কে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এই সমস্ত আধার কার্ড ছিল একেবারে নকল আধার কার্ড।

কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওরফে ইউআইডিএআই এই সাড়ে ছয় লক্ষ্য আধার কার্ডকে বাতিল বলে ঘোষণা করেছে। ভুয়ো আধার কার্ড সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে গত ২০ জুলাই সংসদের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছিলেন, বাতিল করে দেওয়া হয়েছে মোট ৫,৯৮,৯৯৯ টি ভুয়ো আধার কার্ড। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, জালিয়াতি রুখতে আধার কার্ডের সঙ্গে আরও বাড়তি সুরক্ষা যুক্ত করা হয়েছে।

বিগত কয়েক বছরে হামেশাই ভুয়া আধার কার্ড ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে ভারতে। নানা জায়গায় ব্যবহার করে বহুবার জালিয়াতির অভিযোগও উঠেছে। এবার সেই নিয়েই বেশ তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই কর্তৃপক্ষ। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আধার কার্ডের যাতে জালিয়াতি না করা যায় সেই জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা যোগ করা হয়েছে। যারা নতুন নথিভুক্ত করছেন তাদের ক্ষেত্রে ‘ফেস’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক সমস্ত ধরনের ব্যবস্থা রাখা হয়েছে নতুন আধার কার্ডের ক্ষেত্রে।

Nirajana Nag

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026