নিউজ

করোনা মোকাবিলায় ফিক্স ডিপোজিট ভেঙে সমস্ত সঞ্চয়ের টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিলেন এই বৃদ্ধা

শ্রেয়া চ্যাটার্জি – উত্তরাখণ্ডের চামলী জেলায় বসবাসরত এক ৬০ বছরের বৃদ্ধা, তার সারা জীবনের জমানো সঞ্চয় ১০ লক্ষ টাকা দান করলেন প্রধানমন্ত্রীর ফান্ডে। এই বৃদ্ধা মহিলার নাম দেবোকি ভান্ডারী, ইনি একজন সামাজিক কর্মচারী। তার কোন সন্তান না থাকার জন্য তিনি ভাবলেন তার সারা জীবনের এই উপার্জিত অর্থ যেন সাধারণ মানুষের কল্যাণের কাজে ব্যয় করা হয়, তাই তার এই প্রচেষ্টা। পেনশন এবং ফিক্স ডিপোজিট ভেঙে প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি তিনি অনুদান করেন। একটি ভাড়া বাড়িতে থাকেন, সেরকম কোন খরচ নেই। তাই তার মনে হল দেশের এমন দুর্দিনের সময় তার জমানো অর্থ দেশের জন্যই ব্যয় করা উচিত।

এখানকার মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, “গল্পে শোনা যায় যে একেক সময় একেক জন রাজা এসেছেন তারা অনেক দান করেছেন, কিন্তু এমন মানুষকে স্বচক্ষে দেখা খুব বিরল ঘটনা।” গোটা বিশ্বে করোনা মহামারীর আকার ধারণ করেছে। আমাদের ভারতবর্ষ এও সংখ্যাটা দিনে দিনে বেড়েই চলেছে। তাই সমস্ত জায়গায় প্রধানমন্ত্রীর ফান্ড , মুখ্যমন্ত্রীর ফান্ড খুলেছেন যেখানে অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটি মানুষ তো আছেনই এমনকি সাধারণ মানুষ ও টাকা জমা দিচ্ছেন। সবাই এগিয়ে এসেছেন তাদের সাধ্যমত।

এই যুদ্ধটা গোটা ভারতবর্ষ এমনকি গোটা বিশ্বের যুদ্ধ। তাই প্রত্যেকের উচিত নিজেদের সাধ্যমত নিয়ে আসা। আমাদের দেশেও অনেক এমন মানুষ আছেন যারা নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে তারা দান করেছেন। এমন করে সবাই মিলে পাশাপাশি থাকলে এই করোনা যুদ্ধ জয় নিশ্চিত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026