টেক বার্তা

লকডাউনের মধ্যে ৬০০০ টাকা ছাড়, নতুন দামে বিক্রি Oneplus 7

ভারতবার্তা ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন সামান্য শিথিল করার পর ওয়ানপ্লাস সংস্থা ঘোষণা করেছে যে, গ্রাহকেরা এবার ওয়ানপ্লাস 7T এবং ওয়ানপ্লাস 7 সিরিজের ফোনগুলি পেতে পারেন। এগুলি পাওয়া যাবে ওয়ানপ্লাস.ইন, অ্যামাজন.ইন ওয়েবসাইট এবং কিছু নির্বাচিত অফলাইন স্টোরে। তবে অনলাইন ডেলিভারী নির্ভর করছে নির্দিষ্ট এলাকার লকডাউন রেস্ট্রিকশনের ওপর।

এই সংস্থার তরফে আরও বলা হয়েছে যে,বিক্রি শুরু হওয়ার সাথে সাথে ওয়ানপ্লাস সংস্থা বাজাজ ফিনান্সের সাথে অংশীদারিত্ব করে ওয়ানপ্লাস 7 প্রো এবং ওয়ানপ্লাস 7T সিরিজ গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের একটি প্রস্তাব আনবে। এরফলে এই ফোনগুলি নির্দিষ্ট দামের এক-তৃতীয়াংশ দিয়ে কেনা যাবে এবং বাকি টাকা মাসিক কিস্তির মাধ্যমে বারো মাসের মধ্যে দেওয়া যাবে।

জানা গেছে এই স্মার্টফোনটির দাম 6,000 টাকা কমে হয়েছে 47,999 টাকা। আসুন ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

1. 6.67 ইঞ্চি 90hz ডিসপ্লে, QHD+ ও HDR10+ রেজোলিউশন।

2. তিনটি রিয়ার ক্যামেরার মধ্যে রয়েছে সোনি 48MP IMX586 সেন্সর সাথে 7P লেন্স, f1.6 অ্যাপারচার এবং IOS ক্যামেরা, 16MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8MP টেলিফটো লেন্স। এছাড়া সাথে 16MP পপ-আপ সেল্ফি ক্যামেরা।

3. কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস প্রসেসর সাথে 12GB পর্যন্ত র‍্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ।

4. 4080mAh ব্যাটারি + 30T চার্জিং সিস্টেম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026