নিউজ

NPR-এর বিরুদ্ধে প্রস্তাব পাশ, জন্ম শংসাপত্র নেই বিধানসভায় জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী

আগামী এপ্রিল থেকেই শুরু হবে এনপিআর প্রক্রিয়া। শুক্রবার দিল্লি বিধানসভায় জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি এবং এনপিআর প্রস্তাব পাশ হয়েছে। কেন্দ্রের নয়া আইন সিএএ, এনআরসি সহ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ অবিরত চলছে দেশে। আইনের বিরোধিতা করতে গিয়ে প্রতিবাদের নামে চলেছে সরকারি সম্পত্তি ভাঙচুর। যার ফলে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার।

এরই মধ্যে দেশে আগামী এপ্রিল থেকে শুরু হবে এনপিআরএর কাজ। দিল্লির মুখ্যমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, এনপিআরে যে জন্মের তারিখ চাওয়া হয়েছে সেই বিষয়ে তার নিজের জন্ম নথিপত্র নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বিধায়কদের মধ্যে ৭০ জন বিধায়ককে জন্মের নথিপত্র সম্পর্কে জিগ্যেস করলে তার মধ্যে ৬১ জন জানায় তাদের বার্থ সাটিফিকেট নেই। এরপর অরবিন্দ কেজরিওয়াল বলেন, তার পরিবারের অনেকেরই বেশ কয়েকটি নথিপত্র নেই। কিন্তু তিনি আশংকা প্রকাশ করেছেন, কেন্দ্র সরকার কি তাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন! এরপর তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বলেন, তার রাজ্যে তিনি এনপিআর প্রক্রিয়া কার্যকর করবেন না। এরপর অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের মন্ত্রীদের চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আপনারা কাগজ দেখান।’

আরও পড়ুন : ‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগে লেখা হয়েছিল টুইটারে

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ব্যক্তির কাছে যা নথি আছে তাই দিলেই চলবে। কোনো কাগজ দেওয়া বাধ্যতামূলক নয়। জনগণনার সময় যেসব নথি থাকবে সেই ঘর গুলি ফাঁকা রাখলেও চলবে। তবে এনপিআর প্রক্রিয়ার সাথে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, মানুষ আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড দিলেও প্যান কার্ডের নমুনা দিতে তারা রাজি নন। যার ফলে প্যান কার্ডের অপশন ফর্মে বাতিল করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026