রাজ্য

দ্বিতীয় ইনিংস শুরু হতে না হতেই বড় সাফল্য মমতা সরকারের, উপকৃত ৬২ লক্ষ কৃষক

গত ১৭ জুন নবান্ন থেকে শুরু করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প কৃষক বন্ধু। এই প্রকল্প শুরু হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় বড় সাফল্য পেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কৃষকদের জন্য অনুদানের পরিমাণ এক ধাক্কায় বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল কিছুদিন আগে। কিন্তু ১৫ দিন যেতে না যেতেই নবান্নের কাছে যে রিপোর্ট এসেছে তাতে অত্যন্ত খুশি তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে মাত্র ১৫ দিনের মধ্যে রাজ্যের ৬২ লক্ষ কৃষকের একাউন্টে টাকা ঢুকে গিয়েছে প্রথম কিস্তির টাকা। অন্যদিকে চলতি বছরের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক কৃষকের ব্যাংক একাউন্টে দিয়ে দেওয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, প্রথম কিস্তির খরচ বাবদ ৬২ লক্ষ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ৫০০০ টাকা করে পাঠানো হয়েছে। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হয়েছে সর্বমোট ১৮০০কোটি টাকা। যদি দ্বিতীয় কিস্তির টাকা এই বছরের শেষের দিকে দিয়ে দেওয়া হয় তাহলে কৃষকরা বেশ ভালো সুবিধা পেতে পারবেন বলে জানা যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক নতুন কৃষক বন্ধু প্রকল্পের কি কি অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন রাজ্যের চাষিরা।

১. আগে কৃষকদের যেখানে ৫০০০ টাকা করে দেওয়া হতো সেখানে তারা ১০০০০ টাকা করে পাচ্ছেন। ক্ষেত মজুর এবং বর্গাদার যারা রয়েছেন তাদেরকে আগে ২০০০ টাকা করে দেওয়া হতো কিন্তু এখন চার হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

২. ১৭ জুন টাকা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং জেলাশাসক দের দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

৩. মমতা বন্দ্যোপাধ্যায়ের জানিয়ে দিয়েছেন কেন্দ্র সব ২ একর জমি না থাকলে কৃষকদের টাকা দিচ্ছে না। কিন্তু রাজ্য সরকারের প্রকল্প সমস্ত কৃষক টাকা পাবেন, এবং এটা দেশের মধ্যে সবথেকে বড় কৃষকদের জন্য প্রজেক্ট।

৪. ২৮ হাজার পরিবারকে ডেথ বেনিফিট দেওয়া হয়েছে। যদি জমির উপযুক্ত নথি থাকে তাহলে আবেদন করা যেত আগে কিন্তু এখন জমি দেখিয়ে প্রকল্পের আওতায় আসা সম্ভব হয়। এই বেনিফিট এ কৃষকের মৃত্যু হলে তাকে ২ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় এবং জমিতে কোন মিউটেশন ফি লাগেনা।

৫. এখনো পর্যন্ত ৭০ লক্ষ কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে কৃষকদের। এছাড়া ৫০ লক্ষ সয়েল টেস্ট কার্ড দেওয়া হয়েছে। এছাড়া কম ভাড়ায় যন্ত্রপাতি পেয়ে যাচ্ছেন কৃষকরা।

৬. গত ৯ বছরে যারা নানা কারণে জমির দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ১ কোটি ২০ লক্ষ পরিবারকে ৩৫০০ কোটি টাকা সহায়তা করেছে রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026