DA না বাড়লেও বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের, জানুন কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে

মহার্ঘ ভাতা বৃদ্ধি পাচ্ছে না কিন্তু সরকারি কর্মচারীদের বেতন যে একেবারেই কম হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। মার্চ মাসের পরে আর মহার্ঘ ভাতা না পারলেও জানা যাচ্ছে এবারে এক ধাক্কায় অনেকটা বেতন বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের। তবে এই বেতন শুধুমাত্র বৃদ্ধি পাবে যারা এই মুহূর্তে সরকারি চাকরি করছেন তাদের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এই সুখবর দিয়েছে সরকারি কর্মচারীদের। তবে প্রতিবছরই এই বেতন একটা সময়ে বৃদ্ধি করতে হয়। এটা আদতে বাৎসরিক বেতন বৃদ্ধি। সেটাই এবার আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকার সূত্রে খবর, জুলাই মাস থেকে এই বর্ধিত অর্থ ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শেষবার যত শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছিল, সেই একই হারে এবার বৃদ্ধি পাচ্ছে বাৎসরিক বেতন। অর্থাৎ মার্চ মাসে যখন তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল, সেই একই তিন শতাংশ এবার বাৎসরিক বেতন বৃদ্ধি পাবে। তবে এতে পেনশনভোগীদের কোন লাভ হবে না। এই বেতন শুধুমাত্র বৃদ্ধি পাবে তাদের জন্য যারা এই মুহূর্তে সরকারি চাকরি করছেন। পেনশনের টাকা বৃদ্ধি হবে শুধুমাত্র মহার্ঘ ভাতার ক্ষেত্রে। তাই বলতে গেলে, তাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

আপাতত সরকার পোষিত স্কুল এবং কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মী, রাজ্য সরকারি কর্মচারী, সবাই ছয় শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই মহার্ঘ ভাতা ছিল মাত্র তিন শতাংশ। সেখান থেকে চিরকুটের মাধ্যমে চলতি বছরের বাজেট অধিবেশনে তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে এখন মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ চলছে। এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন পুরোদমে চলছে এখনো। তবে ষষ্ঠ বেতন কমিশনকে সংশোধন করে এই মহার্ঘ ভাতা কবে বৃদ্ধি করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত মমতা সরকার কিছুই জানায়নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026