আবারো নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মানচিত্রে যুক্ত হল সাতটি নতুন জেলা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক ডেকে নতুন জেলা তৈরি করার ঘোষণা করলে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এবারে রাজ্যের জেলার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০। এই নতুন জেলাগুলির মধ্যে রয়েছে সুন্দরবন, বসিরহাট, বিষ্ণুপুর, ইছামতি, রানাঘাট, বহরমপুর এবং কান্দি।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হবে সুন্দরবন জেলা। ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলা বিভাজন হয়েছে। এর জেলা সদর হতে চলেছে কাকদ্বীপ। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে হতে চলেছে ইছামতি এবং বসিরহাট জেলা। বনগাঁ এবং বাগদা মিলিয়ে তৈরি হবে ইছামতি জেলা। এর সদর শহর হতে চলেছে বনগাঁ। অন্যদিকে নদীয়া জেলা ভেঙে হতে চলেছে রানাঘাট জেলা। মুর্শিদাবাদ জেলা ভেঙে হতে চলেছে কান্দি এবং বহরমপুর জেলা। বাঁকুড়া জেলা ভেঙে হতে চলেছে বিষ্ণুপুর জেলা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক কাজের সুবিধার জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।
তবে বিরোধীরা দাবি করছেন, ক্ষমতায় আসার পর থেকে জেলা ভাগ এবং পুলিশ কমিশনারেট গঠন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে সাধারণ মানুষের বিন্দুমাত্র উপকার হয়নি। বিরোধীদের দাবি, নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে একের পর এক জেলা গঠন করছেন মমতা। তার সাথেই রাজ্যে পুলিশের শাসন কায়েম করতে সুবিধা হচ্ছে তার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…