ভারতবর্ষের মুকুটে যুক্ত হল আরেকটি গৌরবের পালক। এবার সাত বছর বয়সী ভারতীয় মেয়ে অভিজিতা গুপ্তা পেলেন বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক হওয়ার স্বীকৃতি। ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’ –এর মাধ্যমে বিশ্বের সর্বকনিষ্ঠ লেখক হওয়ার স্বীকৃতি পেলেন অভিজিতা। এছাড়া ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ থেকে অভিজিতাকে ‘রাইটিং ইন গ্র্যান্ডমাস্টার’ উপাধিতে ভূষিত করা হল। ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ অনুযায়ী অভিজিতা গদ্য ও কবিতার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ লেখিকা।
অভিজিতার লেখা বইটির নাম হল ‘হ্যাপিনেস অল অ্যারাউন্ড’। এই বইটি পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। সাত বছর বয়সী অভিজিতার লিখতে ভালো লাগে। রাষ্ট্রকবি মৈথিলিশরণ গুপ্তা এবং সন্ত কবি সিয়ারামশরণ গুপ্তার পৌত্রী হলেন অভিজিতা। অভিজিতা বলেন, তাঁর চারপাশের পরিবেশ তাঁকে লেখার রসদ যোগায়। অভিজিতার নিজের পছন্দের কবিতা হলো, ‘মাদার আর্থ’, ‘লেট’স ট্রাই, লেট’স ফ্লাই’, ‘স্টাডি ইজ মাই বেস্ট বাডি’, ‘প্রিশিয়াস ফ্রেন্ডশিপ’।
গাজিয়াবাদের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আশিষ গুপ্তা ও ব্যবসায়ী অনুপ্রিয়া গুপ্তার একমাত্র মেয়ে অভিজিতার লেখার শুরু মাত্র পাঁচ বছর বয়সে। অভিজিতার বাবা-মা গর্বিত মেয়ের লেখিকা সত্ত্বা নিয়ে। তাঁরা বলেন, অভিজিতার লেখা বই সমাজকে নতুন বার্তা দেবে। অভিজিতার লেখা বইটি পাবলিশ করেছে ‘দি ইনভিনসিবল পাবলিশার্স’। এই মুহূর্তে বইটির হার্ড কপি ও কিন্ডল এডিশন, দুই-ই পাওয়া যাচ্ছে। অভিজিতার পরবর্তী বই-এর বিষয় হল করোনার প্যান্ডেমিক পরিস্থিতিতে শিশুদের সামাজিক অবস্থান ও এই শিশুদের উপর এই পরিস্থিতির প্রভাব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…