‘দ্যা কাশ্মীর ফাইলস’, ‘দ্যা কেরালা স্টোরি’ ছবিগুলি নিয়ে এর আগে মিডিয়ার পাতায় কম চর্চা হয়নি। এবার আরো এক ছবি ধর্মীয় বিতর্কের সূত্র ধরেই উঠে এসেছে চর্চায়। খুব সম্প্রতি সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ‘৭২ হুরেন’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। আর সেই ট্রেলারই আপাতত শোরগোল ফেলে দিয়েছে মিডিয়ার পাতায়। বলাই বাহুল্য, উল্লেখ্য ছবির ট্রেলার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তোলপাড় সৃষ্টি করেছে দর্শকদের মাঝেও।
‘৭২ হুরেন’ ছবির ট্রেলার অনুযায়ী, কিভাবে ইসলাম ধর্মের দোহাই দিয়ে মানব বোমা তৈরি করা হয়, সেই ব্যাপারটাই বিস্তারিতভাবে দেখানো হয়েছে। স্বর্গলাভের আশা দেখিয়ে কিভাবে তাদের মগজধোলাই করা হয়, সেই দৃশ্যও উঠে এসেছে ছবির ট্রেলারে। বর্তমান প্রেক্ষাপটে এই ছবিটি নিজের প্রাসঙ্গিকতার সূত্র ধরেই কেড়েছে শিরোনাম। এই মুহূর্তে পরিচালক নিজেই ছবির ট্রেলার শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।
উল্লেখ্য, সেন্সার বোর্ডের অনুমতি ছাড়াই প্রকাশ্যে আনা হয়েছে ‘৭২ হুরেন’এর ট্রেলার। এই ছবি দুটি ধর্মের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে পারে বলে মত সেন্সর বোর্ডের। তবে অনুমতি ছাড়া ছবির ট্রেলার মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ অশোখ পন্ডিতও।
সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ‘৭২ হুরেন’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পবন মালহোত্রা ও আমির বাসিরকে। ছবিতে পাকিস্তানি মানব বোমা হিসেবেই দেখা মিলবে তাদের। ছবিটি চলতি বছরে ৭’ই জুলাই মুক্তি পেতে চলেছে। সব ঠিকঠাক থাকলে মোট ১০’টি ভাষায় মুক্তি পাবে এই ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…