টেক বার্তা

৭৫ হাজার টাকা ছাড়, পুজোর আগে দারুন অফার নিয়ে হাজির Hyundai

জনপ্রিয় অটোমোবাইল প্রস্তুতকারী সংস্থা Hyundai খুব শীঘ্রই ভারতের বাজারে Hyundai i20 এর নেক্সট জেনারেশন লঞ্চ করতে চলেছে। ভারতীয় গ্রাহকরা এই গাড়িটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল। এই গাড়িটি লঞ্চ হয়ে গেলে Tata Altroz এর কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই। আসুন প্রথমে নয়া Hyundai i20 নেক্সট জেনারেশন গাড়িটি সম্বন্ধে সবিস্তারে জেনে নিন:

সম্প্রতি নয়া Hyundai i20 নেক্সট জেনারেশন গাড়িটির বিভিন্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। সেইখানে দেখা গেছে, গাড়িটির সামনে স্টাইলিশ হেডল্যাম্প ও সিগনেচার স্টাইল এলইডি ডিআরএল আছে। এছাড়া রুফ লাইন ও C আকারের পিলার গাড়ির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও, গাড়ির সামনের বড় গ্রিলটি গাড়িটিকে স্পোর্টি লুক দিচ্ছে। গাড়ির পিছনের এলইডি টেললাইটটিও দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।

এরপর আসা যাক, নয়া Hyundai i20 এর ইঞ্জিন সম্বন্ধে। সম্ভবত এই গাড়িটি তিন ধরনের ইঞ্জিন ভারিয়েন্টে আসবে। একটি ভেরিয়েন্টে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের পেট্রোল ইঞ্জিন থাকবে যা ১১৩ bhp পাওয়ার ও ২৫০ Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এই ধরনের ইঞ্জিন Venue, Creta এবং Seltos ইত্যাদি গাড়িতে ব্যবহার করা হয়। অন্য ভেরিয়েন্টে অটোমেটিক ট্রান্সমিশনের ডিজেল ইঞ্জিন আসবে যাতে ৬ স্পিড টর্ক কনভার্টার থাকবে। এছাড়াও, ১ লিটারের ৩ সিলিন্ডার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন ভেরিয়েন্ট আসবে বলেও জানা গিয়েছে। এই ধরনের ইঞ্জিন Venue, Aura ও Grand i10 এ ব্যবহার করা হয়।

প্রসঙ্গত, নয়া Hyundai i20 লঞ্চের সাথে সাথে পুরনো Hyundai i20 এর ওপর ভারী ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। পুজোর মরশুমে গাড়িটা কিনলে আপনি ৭৫০০০ টাকা অব্দি ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। এই গাড়ির উপর এত ডিসকাউন্ট হয়তো কোম্পানি এর আগে কখনো দেয়নি। আপনি বর্তমানে গাড়িটা কিনলে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ৫০০০০ টাকা ও এক্সচেঞ্জ বোনাস হিসাবে ২০০০০ টাকা পেয়ে যেতে পারেন। এছাড়াও, কর্পোরেট বোনাস হিসাবে অতিরিক্ত ৫০০০ টাকার ছাড়ও পেয়ে যেতে পারেন।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026