7th Pay Commission: মাত্র ১৩ দিন পর কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন সুখবর, DA বৃদ্ধি পেয়ে হবে কি ৫১%? জানুন বিস্তারিত

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর। আগামী ১ জানুয়ারি থেকে তাদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) কার্যকর হবে, তা প্রায় নিশ্চিত। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়বে। আসলে এই সুখবর শোনার জন্য আর ১৩ দিন অপেক্ষা করতে হবে কেন্দ্রীয় কর্মীদের। কর্মচারীরা ৩১ শে জানুয়ারির জন্য অপেক্ষা করছেন। এইদিন DA বৃদ্ধির নতুন পরিসংখ্যান প্রকাশ করা হবে। এরপর ২০২৪ সালের জানুয়ারি থেকে কর্মীরা কতটা মহার্ঘ ভাতা পাবেন তা নিশ্চিত করা হবে।

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার হিসাব করা হয় AICPI বা All India Consumer Price Index ইনডেক্সের উপর ভিত্তি করে। এই ইনডেক্সের নভেম্বর ২০২৩-এর রিপোর্টে দেখা গেছে যে, এপ্রিল থেকে নভেম্বর ২০২৩-এর মধ্যে AICPI ইনডেক্স ৪৯.৬৮ শতাংশে দাঁড়িয়েছে। এই ইনডেক্সের রিপোর্টের উপর ভিত্তি করেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। ডিসেম্বরের AICPI সূচকের সংখ্যা এখনও বাকি রয়েছে। যদি সূচকের তীব্র বৃদ্ধি হয় তবে এটি জানুয়ারিতে ৫০.৫২ পয়েন্টে পৌঁছাতে পারে। এরফলে মহার্ঘ ভাতা ৫১ শতাংশ পাওয়ার কথা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ২০২২-এর জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ৪০ শতাংশ ছিল। ২০২৩-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ভাতা ৪৫ শতাংশ ছিল। এবং ২০২৪-এর জানুয়ারি থেকে এই ভাতা ৫০ শতাংশ করা হবে। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে তাদের বেতন বাড়বে। উদাহরণস্বরূপ, যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর বেসিক বেতন ১৮,০০০ টাকা হয়, তাহলে তার মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে তার বেতন ১৮,০০০+ (১৮,০০০ * ৫০/১০০) = ২৭,০০০ টাকা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026