Categories: দেশনিউজ

দীপাবলির আগে সরকারি কর্মচারীদের ডিএ বাম্পার বৃদ্ধি, জানুন কত বেতন বেড়েছে

আর মাত্র কয়েকদিনে পরেই সারা ভারতে পালিত হবে আলোর উৎসব ‘দীপাবলি’। তারই প্রাক্কালে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দীপাবলি’র উপহার নিয়ে হাজির হলো মোদি সরকার। একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে মোদি সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। তবে, শুধু কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা নয়, পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও এই একই নিয়ম কার্যকরী হচ্ছে বলে জানা যাচ্ছে। জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ভারতের একটি রাজ্যের রাজ্য সরকারও কিন্তু তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩.৭৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, কোন রাজ্যের সরকার এই ঘোষণা করেছেন তা কি আপনারা জানেন?

আপনাদের জানিয়ে রাখি, সেই রাজ্যটি হল কর্ণাটক। সম্প্রতি, কর্ণাটকের বাসবরাজ বোম্মাই সরকারের তরফ থেকে একটি নয়া নির্দেশিকা জারি করে কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শুক্রবার রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩.৭৫ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছেন। আপাতত কর্নাটক সরকারের কর্মচারীরা মূল বেতনের উপর ২৭.২৫ শতাংশ মহার্ঘ ভাতা উপভোগ করে থাকেন। ৩.৭৫ শতাংশ বৃদ্ধির পরে এই মহার্ঘ ভাতা ৩১ শতাংশ হয়ে দাঁড়াবে।

এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্ণাটকের বর্তমান রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা লাভবান হতে চলেছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর কার্যালয় টুইট করে জানিয়েছে, ১ জুলাই ২০২২ থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। তবে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্ণাটক রাজ্য সরকারের কোষাগারের বেশ খানিকটা চাপ বাড়বে। কর্ণাটকের অর্থ দপ্তরের একটি পরিসংখ্যান অনুযায়ী, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে কর্ণাটকের অর্থভাণ্ডার থেকে খরচ হবে অতিরিক্ত ১,২৮২.৭২ কোটি টাকা, যার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা খুশি হলেও, চাপে পড়বে রাজ্যের কোষাগার।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026