নিউজ

7th Pay Commission: ফের সুখবর সরকারি কর্মচারীদের, ডিএ এর পাশাপাশি বাড়ছে HRA ভাতাও

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর মাসের শুরুতেই। মোদি সরকার পরপর কয়েকবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করেছে। সেই নিয়ে কেন্দ্রীয় কর্মীরা যে যথেষ্ট খুশি তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে ডিএ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার আরও একটি ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার। কি সেই ভাতা এবং কতটা বৃদ্ধি পেল জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সূত্রের খবর জানা গিয়েছে যে শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গৃহ ভাড়া ভাতা বা HRA বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। আপাতত এই বিষয় নিয়ে কেন্দ্রীয় উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রকের আলোচনা চলছে। আপনাদের জানিয়ে রাখি, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এটি ১ জুলাই ২০২২ থেকে কার্যকর করা হয়েছে। এরপর এর পরবর্তী সংশোধন হবে জানুয়ারি ২০২৩ এ। মুদ্রাস্ফীতির কারণে আগামী দিনে আবারো মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তখন জানুয়ারিতে মহার্ঘ ভাতা হতে পারে ৪২ শতাংশ।

জানা গিয়েছে, X ক্যাটাগরির এলাকার বাসিন্দাদের হাউজ রেন্ট অ্যালাউন্স ৪-৫% বৃদ্ধি পাবে। বর্তমানে তারা ২৭% HRA পাচ্ছেন। অন্যদিকে Y ক্যাটাগরির শহরের সরকারি কর্মচারীদের ২% ভাতা বৃদ্ধি পেতে পারে। তারা বর্তমানে ১৮-২০% HRA পাচ্ছেন। এছাড়া Z ক্যাটাগরি এলাকার সরকারি কর্মচারীদের ১% ভাতা বৃদ্ধি পেতে পারে। সারা বর্তমানে ১-১০% হারে ভাতা পান। ডিএ ও বর্ধিত HRA এর জোরে আগামী মাসে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন যে অনেকটাই বৃদ্ধি পাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026