বুধবারই বাড়ছে মহার্ঘ ভাতা, উপহার দেবে মোদী সরকার, অ্যাকাউন্টে আসবে পুরো ২৭,০০০ টাকা

অবশেষে শীঘ্রই বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা। যাবতীয় অপেক্ষার পালা শেষ করে বুধবার ডিএ ঘোষণা সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। এর কারণ হিসেবে জানা যাচ্ছে বুধবার রয়েছে চৈত্র নবরাত্রি। এই নবরাত্রিতে দেবী দুর্গার ৯ রূপের পূজা করা হয়। এই আবহে এই এবার কর্মচারীদের সুখবর দিতে পারে মোদি সরকার।

গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির আশা করছেন। কিন্তু এর মাঝখানে একটি কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা। বেশ কয়েকদিন ধরে একাধিকবার এই বৈঠকের দিন আন্দাজ করা হলেও এখনো পর্যন্ত সেই বৈঠকটি হয়নি। ফলে মহার্ঘ ভাতা বৃদ্ধির আশা এখনো পর্যন্ত আশা রয়ে গিয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের। তবে মন্ত্রিসভার বৈঠক হলে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা যে মিলবে তা কার্যত নিশ্চিত।

যদি বিগত কয়েক বছরের রেকর্ড দেখা যায় তাহলে একটি চল দেখা যাবে, সাধারণত মার্চ মাসে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার। প্রতিবছর দুইবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় কেন্দ্রীয় সরকারের জন্য। একটি হলো জানুয়ারি মাসে এবং অপরটি জুলাই মাসে। ট্র্যাক রেকর্ড বলছে মার্চ মাসে এই টাকা দেওয়া হয়। এক্ষেত্রে জানুয়ারি মাসে ও ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া হয় মার্চ মাসে। সেই মতো এ বছর জল্পনা ছড়ালেও ডিএ সংক্রান্ত এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি সরকার। তবে, যদি ঘোষণা করা হয় তাহলে এ বছর কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রায় চার শতাংশ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন।

তবে, হঠাৎ করেই দিয়ে বৃদ্ধির ঘোষণা করা হয় না। মহার্ঘ ভাতা বৃদ্ধির একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা মেনে বছরে প্রায় চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা যথাক্রমে ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। চার শতাংশ মহার্ঘ্য কথা বাড়লে এই পরিমাণ বেড়ে দাঁড়াবে ৪২ শতাংশ। এর আগে শেষবার মহার্ঘ ভাতা বেড়েছিল সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ। ২০২২ সালের ১ জুলাই থেকে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির গণনা করা হয়েছিল।

BharatBarta Desk

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026