7th Pay Commission: DA বৃদ্ধি ও বকেয়া ১৮ মাসের DA নিয়ে এল বড় আপডেট, ব্যাপক খুশি কেন্দ্রীয় কর্মচারীরা

ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আবার কেন্দ্রীয় সরকার তাদের ১ কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। AICPI সূচক অনুযায়ী দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের DA প্রদান করা হয়। DA বৃদ্ধির সাথে কেন্দ্রীয় কর্মচারীদের ১৮ মাসের বকেয়া DA প্রদান করার সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই কেন্দ্র সরকার দুটি বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের।

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য সর্বশেষ ডিএ এবং কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য ডিআর ৪২% থেকে ৪৬% বৃদ্ধি করা হয়েছে। নতুন হার ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হয়েছে। এরপর এই DA আরও ৪% বৃদ্ধি করে ৫০% হবে। এটি মার্চ মাস বা এপ্রিল মাসের মধ্যে অনুমোদিত হতে পারে। এই ৫০% DA ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে। আশা করা হচ্ছে হোলির আগে সরকার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেবে।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের DA কোভিড মহামারী চলাকালীন ১৮ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। সম্প্রতি মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং কেন্দ্রীয় সরকারকে ১৮ মাসের ডিএ বকেয়া মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ১৮ মাসের জন্য ডিএ এবং ডিআর স্থগিত করা হয়েছিল। মনে করা হচ্ছে, আগামী কয়েকমাসের মধ্যে DA বৃদ্ধির সাথে সাথে বকেয়া DA প্রদান করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026