কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর। এতে লাভবান হবেন লাখ লাখ মানুষ। আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য প্রায় নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। তারা মাঝে মধ্যেই এমন কিছু সুখবর মানুষদের দিয়ে থাকে, যা শুনলে তারা রীতিমতো আমোদিত হয়ে উঠতে পারেন। আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৪ এ ষষ্ঠবারের মতো বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেট পেশের পরই হবে দেশে লোকসভা নির্বাচন। অনুমান করা হচ্ছে, এই বাজেটে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় ঘোষণা করতে চলেছে মোদী সরকার।
এমনিতেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ব্যাপারে হইচই চলছে গোটা দেশে। জানা যাচ্ছে সরকার ৪% DA বাড়াচ্ছে তাদের কর্মচারীদের জন্য। DA বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীদের বিষয়ে বড় কোনও ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এই বাজেটে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যূনতম মূল বেতনসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন, এবারের বাজেটে এ সংক্রান্ত ঘোষণা হতে পারে।
আসলে মোদী সরকার এবারের বাজেটে ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়াতে পারেন। এই ফিটম্যান্ট ফ্যাক্টর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন নির্ধারণ করে। কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। কেউ যদি ৪২০০ গ্রেড পে-তে ১৫,০০০ টাকা বেসিক পে পায়, তাহলে তার মোট বেতন হবে ১৫,০০০×২.৫৭ টাকা অর্থাৎ ৩৯,৮৩৫ টাকা। তবে এই ফিটম্যান্ট ফ্যাক্টর বাজেটের পর ৩.৬৮ শতাংশ অব্দি বাড়ানো হতে পারে। এই বৃদ্ধির ফলে সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা হবে। এতে উপকৃত হবেন প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…