Today Trending News

7th Pay Commission: অবশেষে বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, এই দিন থেকে বর্ধিত DA পাবেন কর্মচারীরা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আশায় পরিণত হতে চলেছে। বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য যে আবেদন করে আসছেন, এবার সেই আবেদনে সাড়া দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের প্রাপ্ত খবর অনুসারে, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করবে মোদি সরকার। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে এবং কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।

শুরুতেই আমরা আপনাদের বলি, ২০২৪ সালের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে চলছে জোরদার প্রস্তুতি। দেশের প্রত্যেকটি কোনায় নিজেদের সেরা প্রমাণ করতে প্রত্যেকটি রাজনৈতিক দল চালাচ্ছে জোরদার কর্মকান্ড। কেন্দ্রীয় সরকারের গদিতে বসে থাকা নরেন্দ্র মোদির কেবিনেটও আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছে।

আর এই বড় পদক্ষেপ গুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা। জানা গেছে, এক লাফে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন বেশ কয়েক হাজার টাকা বাড়তে চলেছে। কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বেশ কিছুটা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬ থেকে ৩.০ গুণ বৃদ্ধি পেতে পারে।

আমরা আপনাদের বলি, যদি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬ থেকে ৩.০ গুণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে জানা যাচ্ছে, করোনা মহামারির কারণে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বন্ধ থাকা ১৮ মাসের মহার্ঘ ভাতা একসঙ্গে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে নরেন্দ্র মোদির সরকার।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026