ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th Pay Commission: এই ২ রাজ্য কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে, বাম্পার বাড়বে বেতন

এক বছরের মধ্যেই ছত্রিশগড় এবং রাজস্থানে হতে চলেছে একসাথে বিধানসভা নির্বাচন। রাজ্যগুলি ও তাদের কর্মীদের জন্য বর্ধিত মহার্ঘ ভাতা ঘোষণা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ছত্রিশগড় সরকার তার কর্মচারীদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে রাজস্থান সরকার পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে তার কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৯৬ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪১২ শতাংশ করে দিয়েছে। ফলে রাজস্থানের সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এখন সময়টা খুব ভালো চলছে।

ছত্রিশগড়ে মহার্ঘ ভাতা ৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশ হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে রাজ্যের কোষাগার থেকে প্রায় এক হাজার কোটি টাকা বেশি খরচ হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে ৩.৮০ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। ২০২২ সালের অক্টোবর মাসে ছত্রিশগড় সরকার মহার্ঘ ভাতা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ শতাংশ করে দিয়েছিল। তারপরেই রাজস্থান সরকারও এই একই সিদ্ধান্ত নিল। ২০২৩ সালে জানুয়ারি থেকে বেশি মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। আগে এই ভাতা ছিল ৩৯৬ শতাংশ। তবে, এবারে মহার্ঘ ভাতা হবে ৪১২ শতাংশ।

এর সাথে সাথেই মধ্যপ্রদেশ সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে ৪ শতাংশ। এখন থেকে এই রাজ্যে মহার্ঘভাতা কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই হয়ে গেছে। ওড়িশা সরকার তাদের কর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে।এই রাজ্য সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছে যার ফলে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪২ শতাংশ হয়েছে। বর্ধিত এই মহার্ঘ ভাতা ২০২৩ সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026