Categories: দেশনিউজ

এই সরকারি কর্মচারীদের উপর হবে টাকার বৃষ্টি, জানুয়ারি থেকে ৪২% মহার্ঘ ভাতা ঘোষণা

মহার্ঘ ভাতা নিয়ে আবারো সুখবর পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মধ্যপ্রদেশ সরকারের কর্মচারীরা এবার পেতে চলেছেন একটি দারুণ সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবারের রাজ্য সরকারি কর্মচারীরা জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমান অর্থাৎ ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। শুক্রবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন তার সরকার এই বছরের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ৩৮ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতা হবে ৪২ শতাংশ। তিনি বলেছেন এর ফলে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সমান মহার্ঘ ভাতা পেয়ে যাবেন।

শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি কয়েকদিন আগে ঘোষণা করেছিলাম যে আমরা কেন্দ্রের সমান রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে চাই। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারি মাস থেকে এই মহার্ঘ ভাতা আমরা দেব। অর্থাৎ জানুয়ারি মাস থেকেই ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনটি সমান কিস্তিতে মহার্ঘ ভাতা দেওয়া হবে সরকারি কর্মচারীদের।”

এর পাশাপাশি আরো কিছু সুবিধা পেয়ে যাবেন মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা। শিবরাত্রি চৌহান বলেছিলেন যে সমস্ত কর্মচারী ষষ্ঠ বেতন স্কেল অনুযায়ী মহার্ঘ ভাতা পাচ্ছেন তাদের আনুপাতিক বৃদ্ধি করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমরা ২০১৪ সালেও সিদ্ধান্ত নিয়েছিলাম যে ৩০ বছর যারা চাকরি পূর্ণ করেছেন তাদের তৃতীয়বারের মতো বেতন স্কেল দেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ১ জুলাই ২০২৩ এর মধ্যে যে সমস্ত কর্মচারী ৩৫ বছর চাকরি পূর্ণ করেছেন তাদের চতুর্থবারের জন্য পে স্কেল দেওয়া হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় সাড়ে সাত লক্ষ রাজ্য সরকারি কর্মচারী।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026