জুলাই মাসটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আনন্দে ভরা একটা মাস হয়ে থাকতে চলেছে। এই মাসেই ভারতের নতুন এআইসিপিআই সূচক আসতে চলেছে এবং সেখান থেকেই আমরা জানতে পারবো কেন্দ্রীয় কর্মীদের জন্য কতটা মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে মোদি সরকার। জুলাই মাসে আবারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। জুলাই মাসের এই সূচকের সংখ্যা হতে চলেছে মহার্ঘ ভাতা গণনার সিদ্ধান্ত নেওয়ার শেষ ডেটা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই মাস থেকেই আবারো চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের।
আপনাদের জানিয়ে রাখি ২০২৩ সালের মার্চ মাসে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছিল সরকার। এই বৃদ্ধি কার্যকর হয়েছিল জানুয়ারি মাস থেকে। এর পরবর্তী সংশোধন জুলাই ২০২৩ থেকে শুরু হবে এবং সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে এই ঘোষণা হতে পারে। সম্ভাবনা রয়েছে এবারেও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের। ফলে, এবার চার শতাংশ বৃদ্ধি হওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পৌঁছে যাবে ৪৬ শতাংশে। অর্থাৎ আর একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেই মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে যেতে পারে।
মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মচারীদের বেতনের একটা বিশাল বড় অংশ। সারাদেশে মূল্যস্ফীতির হার বিবেচনা করে কেন্দ্রীয় সরকার এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সরকারি কর্মচারীদের। দেশে যে হারে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে তার ভিত্তিতেই মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধি করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…