ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th Pay Commission: বেতন বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা, জানুন কখন এবং কত মহার্ঘ ভাতা বাড়বে?

কেন্দ্রের এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন। এছাড়াও রয়েছেন অনেক অনেক পেনশনভোগী। এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের জন্য আনা হয়েছে একটি বড় সুখবর। এখন থেকে তারা আরো বেশি মহার্ঘ ভাতা পাবেন বলে জানা যাচ্ছে। ডিএ ও ডিআর বৃদ্ধির জন্য তারা বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন। এবারে তাদের এই অপেক্ষা শেষ হতে চলেছে। কেন্দ্র সরকার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে সরকার তার কর্মচারী ও পেনশনভোগীদের একটি বড় উপহার দিতে পারে।

কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির বড় ঘোষণা

আপনারা সকলেই জানেন, ভারতের কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা এবং প্রবীণ নাগরিকদের মহার্ঘ ত্রাণ সংশোধন করে। প্রথম সংশোধনী ১ জানুয়ারি থেকে এবং দ্বিতীয়টি ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে। মহার্ঘ ভাতার সর্বশেষ সংশোধন ২৪ মার্চ ২০২৩ হোলির আগে ঘোষণা করা হয়েছিল, যা ১ জানুয়ারী ২০২৩ থেকে কার্যকর হয়। সে সময় কেন্দ্রীয় কর্মচারীরা মহার্ঘভাতার উপরে ৪ শতাংশ বৃদ্ধির উপহার পেয়েছিলেন। এই ঘোষণার পড়ে ডিএ ৩৮ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়। সুতরাং, বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।

সেপ্টেম্বর মাসে চাকরিজীবীরা একটি বড় উপহার পেতে পারেন

অন্যদিকে, কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা মহার্ঘ ভাতার দ্বিতীয় বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষা করছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে ভারত সরকার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এবারে ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করতে পারে সরকার।

AICPI সূচক অনুযায়ী DA বৃদ্ধি

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের উপরে মূল্যবৃদ্ধির বোঝা কমাতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে তার কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা দেয়। শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত AICPI সূচকের তথ্যের ভিত্তিতে সরকার প্রতি ৬ মাসে অর্থাৎ বছরে দুবার এই মহার্ঘ ভাতা গণনা করে। মহার্ঘ ভাতা গণনা করার ক্ষেত্রে একটা ফর্মূলা রয়েছে। এই ফর্মূলা মূলত কেন্দ্র সরকারের কর্মীদের বেতনের উপরে নির্ভর করে মহার্ঘ ভাতা গণনা করে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026