DA Hike: নতুন বছরে কত শতাংশ বাড়বে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা? প্রকাশ্যে এলো তথ্য

দেখতে দেখতে শেষ হতে চলেছে আরও একটি বছর। তবে রাজ্য সরকারের কর্মীদের দুর্ভাগ্যের জট এখনও খোলেনি। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এখনও চলছে জটলা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের কর্মীরা নতুন বছরের শুরুতেই পেতে চলেছে খুশির খবর। আজ্ঞে হ্যাঁ, বছরের শুরুতে মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মীদের। আমরা আপনাদের বলি, দূর্গা পূজার সময় শেষবারের মতো মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের। সেই সময় ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। তবে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা কত শতাংশ বৃদ্ধি পাবে তা নিয়ে চলছে নানা আলোচনা এবং পর্যালোচনা।

আজকের প্রতিবেদনের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা সকল কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার হিসাব করা হয় অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে। সেই ক্ষেত্রে ডিএ বৃদ্ধি হয় {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০ এই সূত্রের উপর কেন্দ্র করে। যদি দুর্গা পূজার আগের কথা বলি, সেই সময় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল ১৪৪.৫ পয়েন্ট। যার ওপর ভিত্তি করে ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার।

এরপর অক্টোবর মাস থেকে নতুন ক্যালেন্ডারে বেড়েছে কনজিউমার প্রাইস। গত অক্টোবর মাস থেকে এখনো পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়ে হয়েছে ১৪৫.৩ পয়েন্ট। ফলে একথা বলা যেতেই পারে, আগামী অর্থবছরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ হারে বৃদ্ধি পাবে। আমরা আপনাদের বলি, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। যা জানুয়ারি থেকে বেড়ে ৫৬ শতাংশ পর্যন্ত হতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026