নিউজ

7th pay commission DA: ফের বাড়লো DA, অনুমোদন দিলেন খোদ মুখ্যমন্ত্রী, মিলবে ৪ মাসের এরিয়ার, ঘোষণা এই রাজ্যের

আগেই তৈরি হয়েছিল প্রত্যাশা। আর মে মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেই সেটা পূরণ হলো। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিল রাজ্য সরকার। সেইসঙ্গে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি করা হয়েছে অনেকটাই। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী এবং পেনশন ভোগী লাভবান হয়েছেন।

মে মাসের তৃতীয় সপ্তাহে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের জন্য। সেই সঙ্গে ৪ মাসে এরিয়ার বা বকেয়া প্রধান সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন তিনি। কত শতাংশ ডিএ এবং ডিআর বাড়ানো হয়েছে? উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভীদের ডিঅার ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। তার ফলে সপ্তম বেতন কমিশনের আওতায় উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে হয়েছে ৪২ শতাংশ। এতদিন পর্যন্ত এই মহার্ঘ ভাতা ছিল ৩৮ শতাংশ।

কবে থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা? উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই সঙ্গে পেনশনভোগীরা পেয়ে যাবেন ৪২ শতাংশ হারে ডিআর। তার সাথেই পাওয়া যাবে চার মাসের বকেয়া।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026