নিউজ

7th Pay Commission: জুলাইয়ে কর্মচারীদের ফের বাড়বে কি DA? সময়ের আগেই হল বড় ঘোষণা

২০২৩ সালের জানুয়ারি মাসের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি প্রসঙ্গে এখনও কিছু ঘোষণা করেনি মোদি সরকার। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে কেন্দ্রের মোদি সরকার তাদের কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পান। ৪ শতাংশ বৃদ্ধি পেলে তাঁদের ডিএ হবে ৪২ শতাংশ। এই কেন্দ্রীয় সরকারের ডিএ এর সুবিধা পান ৬৫ লাখ কেন্দ্রীয় কর্মচারী ও ৪৮ লাখ পেনশনভোগী। এই ডিএ বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় শ্রম মন্ত্রকের প্রকাশিত AICPI সূচকের পরিসংখ্যান অনুযায়ী।

শ্রম মন্ত্রকের প্রকাশিত AICPI সূচকের পরিসংখ্যানের ভিত্তিতে আবার নতুন বছরে ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আপনাদের জানিয়ে রাখি, গত বছরের ডিসেম্বরে দরপতনের পর আবার জানুয়ারিতে এই অঙ্ক লাফিয়ে বেড়েছে। সেই পরিসংখ্যান দেখেই মনে করা হচ্ছে যে জুলাই মাসে ফের ৪ শতাংশ ডিএ বাড়বে কেন্দ্রীয় কর্মচারীদের। জানুয়ারি থেকে জুন পর্যন্ত AICPI সূচকের পরিসংখ্যানের ভিত্তিতে, জুলাই মাসে ডিএ বৃদ্ধি পাবে। জুলাইয়ের জন্য ডিএ বৃদ্ধি সেপ্টেম্বরে সরকার ঘোষণা করে।

ডিসেম্বরে AICPI পরিসংখ্যান ছিল ১৩২.২ পয়েন্ট। এরপর শেষ প্রকাশিত জানুয়ারি মাসের AICPI পরিসংখ্যান ছিল ১৩২.৮ পয়েন্ট। পরবর্তী সময়ে এই পরিসংখ্যান আরও বাড়তে পারে। জানুয়ারির পরে আসা AICPI সূচক ডেটার ভিত্তিতে জুলাইয়ের ডিএ ঘোষণা করা হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বছরে দুবার বাড়ানো হয়। এখন ২০২৩ সালের জানুয়ারির ডিএ শীঘ্রই ঘোষণা করা হবে। এর পরে জুলাই ২০২৩ এর ডিএ ঘোষণা করা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026