নিউজ

7th pay commission Dearness Allowance Hike: এক লাফে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩৪ শতাংশ করল এই রাজ্য, অবশেষে সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি

মহার্ঘ ভাতার দাবি নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন। তবে বাংলার সরকারী কর্মীরা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম স্বস্তির খবর পাননি। বরং বলতে গেলে দুই পক্ষের মধ্যে দূরত্ব আরো বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে রীতিমত সংঘাতের পরিস্থিতি। তৃণমূল সরকার বাংলায় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করছে না। তবে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশ সরকার কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। একটি নির্দেশিকা জারি করে সরকার জানিয়েছে, এবার থেকে হিমাচলের রাজ্য সরকারি কর্মীরা ৩৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এর আগে হিমাচলের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। অর্থাৎ ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো।

সরকারি এই নির্দেশিকা জানানো হয়েছে ২০২২ সালের ১লা জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকরী হতে চলেছে। অর্থাৎ এক বছর তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতা সরকারি কর্মীরা পেতে চলেছেন একসাথে। এপ্রিল মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে মহার্ঘ ভাতা কর্মীদের একাউন্টে ঢুকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে ১৫ মাসের বকেয়া মহার্ঘ ভাতা কর্মীদের জিপিএফ একাউন্টে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে সে রাজ্যের সরকার।

যদিও এর আগে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে আরো অনেক বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিউ পেনশন স্কিম বনাম ওল্ড পেনশন স্কিম বিতর্ক নিয়ে উত্তাল হয়েছিল হিমাচল প্রদেশ। সেই রাজ্যের সরকার ইস্তেহারে অন্যতম বড় প্রতিশ্রুতি দিয়েছিল ওল্ড পেনশন স্কিম চালু করার। পরে নির্বাচনে জিতে কংগ্রেস সরকারের তরফে ওপিএস চালু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কংগ্রেস শাসিত ছত্রিশগড় এবং রাজস্থানে ওপিএস চালু করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার।

অন্যদিকে গত মাসে মোদি সরকারের তরফে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এক লাফে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। নয়া মহার্ঘ ভাতা হার কার্যকর হয়েছে জানুয়ারি থেকে। এর ফলে বর্তমানে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তবে আগামী দিনে এই ভাতা আরো বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী জুলাই মাস থেকে ফের এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। যদি জুলাই মাসে আবারো মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় তাহলে বেতন আরো বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গত ফেব্রুয়ারিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স কমেছিল মাত্র ০.১ শতাংশ। এর আগে জানুয়ারি মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ছিল ১৩২.৮ শতাংশ। ফেব্রুয়ারিতে এটি হয়েছে ১৩২.৭ শতাংশ। এর ফলে আগামী জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026