কেন্দ্রীয় সরকার শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে পারে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে দুবার এই মহার্ঘ ভাতা সংশোধিত হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা গণনা করা হয় কাস্টমার পারচেস ইন্ডেক্স অনুসারে। শ্রম ব্যুরো প্রতিমাসে এই ডেটা প্রকাশ করে থাকে। সূত্রের খবর অনুযায়ী, মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়ে হতে পারে ৪২.৩৭ শতাংশ। তাই এবারে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ এক ধাক্কায় বৃদ্ধি করতে পারে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৩৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। কেন্দ্রীয় সরকার ২৮ সেপ্টেম্বর শেষ DA বৃদ্ধির ঘোষণা করেছিল। এখন সূত্র মারফত এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করতে পারে। এর ফলে মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হতে পারে। DA-তে এই বৃদ্ধি ১লা জানুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হবে।
মূল বেতনের ভিত্তিতে মহার্ঘ ভাতা গণনা করা হয় এবং প্রত্যেক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এই টাকা পাবেন। উদাহরণস্বরূপ, একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী প্রতি মাসে যদি ২৫ হাজার ৫০০ টাকা বেসিক সেলারি পান, তাহলে এতদিন ৩৮ শতাংশের ভিত্তিতে তিনি ৯,৬৯০ টাকা পেতেন। কিন্তু সেটা যদি ৪২ শতাংশ হয়ে যায় তাহলে তিনি পেয়ে যাবেন ২৫,৫০০ × ৪২% = ১০,৭১০ টাকা। ফলে এক লাফে বর্তমান পরিমাণ থেকে ১,০২০ টাকা বৃদ্ধি পেয়ে যাবে বেতন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…