কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও অনেক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। জানা যাচ্ছে যে মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এর ফলে বর্তমানের মহার্ঘ ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশ হবে। এরফলে পুজোর ঠিক আগে অ্যাকাউন্টে একসাথে অনেক টাকা আসবে কেন্দ্রীয় কর্মচারীদের।
ডিএ নির্ধারণ করা হয় শ্রম ব্যুরোর CPI-IW-র সূচকের ভিত্তিতে। শ্রম ব্যুরো শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। জুলাই মাসে জন্য CPI-IW ৩.৩ পয়েন্ট বেড়ে ১৩৯.৭-এ পৌঁছেছে। এক মাসের পরিবর্তনের দিকে তাকালে দেখা যায়, আগের মাসের তুলনায় ২.৪২ শতাংশ বেড়েছে। তাই আশা করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ বাড়বে। এই ডিএ বাড়লে বেতন কত বাড়বে? জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ধরুন কারোর প্রতি মাসে মূল বেতন ১৫ হাজার টাকা। তিনি বর্তমানে ৬,৩০০ টাকা মহার্ঘ ভাতা পান, যা মূল বেতনের ৪২ শতাংশ। ৩ শতাংশ বাড়লে প্রতি মাসে ডিএ বেড়ে দাঁড়াবে ৬,৭৫০ টাকা। আগের তুলনায় ৪৫০ টাকা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার তাদের এক কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের এই ডিএ সুবিধা দিয়ে থাকেন। তাই এবার কেন্দ্রীয় সরকার কবে আনুষ্ঠানিক ঘোষণা করে পরবর্তী DA বৃদ্ধি করবে সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…