Categories: দেশনিউজ

7th Pay Commission: নতুন আর্থিক বছরের সরকারি কর্মচারীদের জন্য ডাবল বোনাস, DA আবার বাড়বে

আপনি যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে এই খবরটি আপনাকে খুশি করতে বাধ্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে তাদের প্রত্যেক কর্মচারীর জন্য। সেই নিরিখে এবার একই ধারায় বিভিন্ন রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারে কেন্দ্রীয় সরকারের আদলে মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব তৈরি করা হচ্ছে বিভিন্ন রাজ্যে। কেন্দ্রের আদলে একাধিক রাজ্যের ডিএ বৃদ্ধির প্রস্তাব তৈরি করা হয়েছে। এই তালিকায় রয়েছে ঝাড়খন্ড। জানা যাচ্ছে এবারে ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হতে পারে সরকারের তরফ থেকে।

রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার যদি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে ঝাড়খণ্ডের রাজ্য সরকারি কর্মীরা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন, যা এতদিন ছিল ৩৮ শতাংশ করে। অর্থাৎ রাজ্য সরকারি কর্মীরা ৪ শতাংশ মহার্ঘ ভাতা বেশি পাবেন এবার থেকে। ১ জানুয়ারি ২০২৩ থেকে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকরী হতে চলেছে।

ঝাড়খন্ড রাজ্য প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, এই সিদ্ধান্তের ফলে ১৯,৩০০ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারের উপর প্রায় ৪৫ কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে। মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা ৫০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত বেশি পাবেন এবার থেকে। এছাড়াও পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মহার্ঘ ভাতা একই সাথে বৃদ্ধি করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026