7th Pay Commission: পুজোর আগে লক্ষ্মীলাভ! কর্মীদের পকেট গরম করতে পারে কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য শীঘ্রই সুখবর আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে বা দূর্গা পুজোর উৎসবের হবে মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করতে পারে। বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) ১ লা জুলাই ২০২৪ থেকে কার্যকর হতে পারে।

উৎসবের হবে মহার্ঘ ভাতা বৃদ্ধি!

তবে এই বৃদ্ধিও ৪ শতাংশ পর্যন্ত হতে পারে, তা নির্ভর করবে মূল্যস্ফীতি পরিস্থিতির ওপর। আগামী সেপ্টেম্বরের প্রথম তারিখে সরকার যদি ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়ায়, তাহলে কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত ডিএ ৫৩ থেকে বেড়ে ৫৪ শতাংশ হতে পারে। বর্তমানে ডিএ মূল বেতনের ৫০ শতাংশ। বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল বেতনে ডিএ অন্তর্ভুক্ত করার কথা থাকলেও ৫০ শতাংশের বেশি ডিএ হলে তা মূল বেতনের অন্তর্ভুক্ত হবে না। তার পরিবর্তে এইচআরএ-সহ ভাতা বাড়ানো হবে।

পুরনো পেনশন প্রকল্প চালু ও পুনর্বহালের দাবি

অর্থাৎ একটা লিমিট করার পর ডিএ বাড়লে এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা বাড়বে। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল, চতুর্থ বেতন কমিশনের একটা সময় ডিএ ১৭০ শতাংশে পৌঁছেছিল। ২০২৪ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদী সরকার মূল বেতনের ৪ শতাংশ থেকে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। অষ্টম বেতন কমিশন গঠন প্রসঙ্গে কেন্দ্রীয় কর্মচারী ও শ্রমিক ইউনিয়ন ২০২৪ সালের বাজেটের আগেই পুরনো পেনশন প্রকল্প চালু ও পুনর্বহালের দাবি জানিয়েছে।

যদিও অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি জুলাই মাসে রাজ্যসভায় জানিয়েছিলেন, অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব সরকারের নেই। সপ্তম বেতন কমিশন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে নিয়োগ করা হয় এবং এর সুপারিশ ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়। সাধারণত সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের জন্য প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। তাই আপাতত অষ্টম বেতন কমিশন গঠনের কোনও প্রস্তাব না থাকলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি কর্মচারীদের স্বস্তি দিতে পারে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026