কেন্দ্রীয় সরকার একটি বড়ো সিদ্ধান্ত নিয়েছে মহার্ঘ ভাতা সংক্রান্ত। এর পরে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অনেকটাই উপকৃত হতে চলেছে। মোদি সরকার এবারে মহার্ঘ ভাতা ঘোষণা করে দিয়েছে জানুয়ারি মাসের। এরপরে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অনেকটাই বাড়তে পারেন। সরকারি হিসাব অনুসারে, এবারে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা নতুন করে বৃদ্ধির কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫,১৪৪ টাকা আলাদা করেই আসতে চলেছে। চলুন, জেনে নেওয়া যাক, কিভাবে আপনি এই সুবিধা নিতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরে এবারে কেন্দ্রীয় কর্মীরা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কারোর বেতন ২০,০০০ টাকা হলে এবার থেকে ৪ শতাংশ করে তার বেতন ৮০০ টাকা প্রতি মাসে বাড়বে। এবারে যদি কারো বেতন ৩১,৫৫০ টাকা হয়, তাহলে আপনি ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেলে ১৩,২৫১ টাকা পেয়ে যান। ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়লে ১২৬২ টাকা বাড়বে আপনার বেতন। এবারে বার্ষিক ভিত্তিতে গণনা করলে আপনার বেতন ১৫,১৪৪ টাকা বাড়বে।
মার্চ মাসে মহার্ঘ ভাতা ঘোষণার সঙ্গে সঙ্গে একসাথে ২ মাসের বকেয়া পেয়ে যাবেন। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২৩ সালের বর্ধিত মহার্ঘ ভাতা রয়েছে। অর্থাৎ আপনি মার্চ মাসের মহার্ঘ ভাতার সঙ্গে ১,২৬২ টাকা করে দুবার টাকা পাবেন। এর সাথে সাথেই বাড়িভাড়া ভাতা নিয়েও বড়ো ঘোষণা করেছে সরকার। মহার্ঘ ভাতার সাথেই HRA একইভাবে বৃদ্ধি পাবে। এবারে বাড়ি ভাড়া একসাথে ৩ শতাংশ বাড়াবে সরকার। এখন কর্মীরা ২৭ শতাংশ করে HRA পেয়ে থাকেন। তবে এবারে এই ভাতা পাওয়া যাবে ৩০ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…