শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই নয় এবারে রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু পেয়ে যাবেন মহার্ঘ ভাতা। আপনি যদি মহার্ঘ ভাতা নিয়ে এখন বেশ চিন্তায় থাকেন তবে আপনার জন্য এই ঘোষণা অত্যন্ত কার্যকর হতে চলেছে। এই রাজ্যের কর্মীদের দীপাবলীর আগে খুশি করতে চলেছে সরকার। দুটি রাজ্যে দীপাবলীর আগে সরকার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে। এই দুটি রাজ্যে এখনো পর্যন্ত মহার্ঘ ভাতা ৫০ শতাংশ চলছে এবং মনে করা হচ্ছে দীপাবলীর পরেই কর্মীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৩ শতাংশ হয়ে যাবে। ইতিমধ্যেই তাদের সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সবুজ সংকেত পাওয়া গিয়েছে বলে খবর।
বহু বছর ধরে সরকারি কর্মচারী সমিতি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার দাবি নিয়ে আলোচনা চালিয়ে আসছে সরকারের সঙ্গে। কিন্তু প্রতি বছর আশ্বাস ছাড়া কিছুই তারা পাচ্ছেন না। তবে এবার সূত্রের খবর অর্থ বিভাগের কর্মকর্তারা খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার দাবি মানতে চলেছেন। দীপাবলীর পরেই নাকি এই নিয়ে একটা চূড়ান্ত আলোচনা হবে। তবে এখনো পর্যন্ত স্থায়ীভাবে সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনরকম ঘোষণা করা হয়নি।
দীপাবলীর পরে আরো একটা নতুন বড় আপডেট আসতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য। সপ্তম বেতন কমিশন এবং হাউসিং বিল্ডিং অ্যাডভান্স ২০১৭ বিধিগুলির সুপারিশ অনুসারে, সমস্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা সুদ ছাড়াই এবার থেকে অগ্রিম গ্রহণ করতে পারবেন। তথ্য অনুযায়ী কেন্দ্রীয় কর্মীদের ৩৪ মাসের মূল বেতনের সমান ঋণ দেওয়া হবে। যার উপর সরকার কোন রকম কোন সুদ দেবে না। অর্থাৎ মোটামুটি ২৫ লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিতে পারেন কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…