অন্যান্য রাজ্যের মত এবারে বিহার সরকারও তাদের কর্মীদের জন্য একটা বড় ঘোষণা করেছে। ২২ নভেম্বরের রিপোর্ট অনুসারে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (ডিআর) ৪ শতাংশ বাড়িয়েছে। বিহারের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ৭ম বেতন কমিশনের অধীনে, রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে ৪২ শতাংশ ডিএ পাচ্ছেন। তবে এখন ডিএ ৪ শতাংশ বাড়ানোর পরে, মহার্ঘ ভাতা বেড়ে ৪৬ শতাংশ হবে।
বিহারের ৪.৫ লক্ষ কর্মচারী উপকৃত হবেন
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী মাসের বেতনের সঙ্গে এই টাকা পাবেন সরকারি কর্মচারীরা। আগের ৪ মাসের মহার্ঘ ভাতা বকেয়া হিসাবে দেওয়া হবে কর্মীদের একাউন্টে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ডিএ বৃদ্ধি ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে। ডিএ বাড়ানোর সিদ্ধান্ত বিহারের প্রায় ৪.৫ লক্ষ রাজ্য সরকারী কর্মচারীদের উপকৃত করবে এবং ডিআর বৃদ্ধি রাজ্যের প্রায় ৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবে।
এই রাজ্য সরকারগুলিও ডিএ বাড়িয়েছে
বিহার সরকার ছাড়াও, অন্যান্য রাজ্য সরকারগুলিও পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বাড়িয়েছিল। অক্টোবরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর পর দেশের অন্যান্য রাজ্যও ডিএ বাড়াচ্ছে। DA বৃদ্ধিকারী ভারতের রাজ্যগুলির মধ্যে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, কর্ণাটক, চণ্ডীগড়, উত্তর প্রদেশ তামিলনাড়ু। এছাড়াও, কেন্দ্র শাসিত অঞ্চলগুলিও রয়েছে এই তালিকায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…