Today Trending News

ঘুম থেকে উঠেই সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা, ১৮ মাসের বকেয়া DA নিয়ে চলে এলো আপডেট

অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে, কর্মচারীদের আন্দোলনকে স্বাগত জানিয়ে খুব শীঘ্রই ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দেবে নরেন্দ্র মোদির সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ব্যাংক একাউন্টে জমা করা হবে বিগত ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা।

আমরা আপনাদের বলে রাখি, প্রতি বছর দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে সুখবর পেয়ে থাকেন। এবারও সেই প্রক্রিয়ার ব্যতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শুধু মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত নয়, করোনা মহামারির কারণে বাকি থাকা ১৮ মাসের মহার্ঘ ভাতা নিয়েও বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকারি ভবন। সেক্ষেত্রে প্রত্যেকটি সরকারি কর্মচারীর একাউন্টে প্রায় ২ লক্ষ ১৮ হাজার টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, যদি দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর পান, সে ক্ষেত্রে কম বেশি ১ কোটির বেশি মানুষ এর সুবিধা ভোগ করবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় ৬৩ লাখ অ্যাক্টিভ কর্মচারী এবং ৩৭ লাখের মতো পেনশন ভোগী কর্মচারী রয়েছে। যারা সরাসরি সরকারের এই সিদ্ধান্তের সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, কর্মচারীরা দীর্ঘদিন ধরে বকেয়া DA এবং ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করে আসছে। যার মান্যতা দিতে এবার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে, মুদ্রাস্ফীতির সময় বকেয়া মহার্ঘ ভাতা এবং অতিরিক্ত বৃদ্ধি পাওয়া মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মুখে আনন্দের হাসি ফোটাবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026