নিউজ

৮.২% হারে সুদ দিচ্ছে Post Office, এই স্কিমে বিনিয়োগ করে প্রচুর লাভ করছে মানুষ

আজকাল মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা রিটার্নও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বেশ পছন্দ করে অনেক মানুষ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এটি অবসর গ্রহণের পর বয়স্ক ব্যক্তিদের আয়ের ব্যবস্থা করে দেয়।

আপনাদের জানিয়ে রাখি পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিমে ব্যাপক হারে সুদ দেয়। এই ৮.২% হারে সুদ পেলে বিনিয়োগের ওপর ব্যাপক মুনাফা হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর পোস্ট অফিসের স্কিম হওয়ার কারণে ভবিষ্যতে আর্থিক ক্ষতির কোনো সম্ভাবনা নেই। কারণ এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা সমর্থিত। তাই আপনি নিশ্চিন্তে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। আপনি যদি পোস্ট অফিস স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি কাছাকাছি যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন।

এই যারা SCSS এর সুবিধা নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনার বয়স ৬০ বছর বা তার বেশি হওয়া উচিত। যাইহোক, যদি আপনার বয়স ৫৫ বছরের বেশি কিন্তু ৬০ বছরের কম হয় এবং আপনি অবসর নিতে চলেছেন, তাহলে এই পরিস্থিতিতে আপনি সহজেই এই স্কিমের সুবিধাগুলি পেতে পারেন। এই স্কিমটি ৫ বছরে পরিপক্ক হয়। যা আপনি মেয়াদপূর্তির পর ৩ বছরের জন্যও বাড়াতে পারবেন।এছাড়া এতে কর সুবিধাও পাওয়া যায়। আপনি আয়করের ধারা 80C এর অধীনে ১.৫ লক্ষ টাকা ছাড় পেতে পারেন। এই স্কিমে আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026