নিউজ

কোভিড -১৯ ভ্যাকসিনের জন্য সমান অ্যাক্সেস চেয়েছেন ৮ বিশ্বনেতা, ‘এটি জীবনদায়ী’ বললেন জাস্টিন ট্রুডো

করোনা ভাইরাস রোগ প্রতিরোধক ভ্যাকসিনের ন্যায্য অ্যাক্সেসের দাবিতে অন্যান্য বিশ্বনেতাদের সাথে যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্পেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইথিওপিয়া এবং আরও তিনটি দেশের নেতাদের সাথে এই ইস্যুতে একমত হন তিনি। একটি প্রবন্ধ রচনা করে কোভিড -১৯ ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে বিভিন্ন দেশের সহযোগিতা চান কানাডার প্রধানমন্ত্রী।

‘এই ভ্যাকসিন জীবনদায়ী। তাই আমরা সারা বিশ্বের বিশেষজ্ঞদের সাথে নিয়ে একটি প্রতিষেধকের জন্য কাজ করছি।’ বৃহস্পতিবার সকালে ট্যুইট করে এমনই জানান ট্রুডো। তিনি আরও বলেন, যখন আমরা এটি করি তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে, সমস্ত ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত লোকেরা যাতে এটি অ্যাক্সেস করতে পারে।

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো তাঁর দ্বিতীয় টুইটে বিশ্ব নেতাদের এই বিষয়টিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বেশ কয়েকজন বিশ্বনেতার নামোল্লেখ করে তিনি ট্যুইটে লেখেন, ‘আমর বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা একটি চূড়ান্ত কোভিড ১৯ ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বিতরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হোক।’ তাঁর এই দ্বিতীয় ট‍্যুইটটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে।

বুধবার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য কোভিড -১৯ ভ্যাকসিনটি করোনা ভাইরাস রোগ থেকে রক্ষা করতে পারে কিনা তা নির্ধারণের জন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার এই ভ্যাকসিনটি নিয়ে চূড়ান্ত রিপোর্ট ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026