করোনা ভাইরাস রোগ প্রতিরোধক ভ্যাকসিনের ন্যায্য অ্যাক্সেসের দাবিতে অন্যান্য বিশ্বনেতাদের সাথে যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্পেন, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ইথিওপিয়া এবং আরও তিনটি দেশের নেতাদের সাথে এই ইস্যুতে একমত হন তিনি। একটি প্রবন্ধ রচনা করে কোভিড -১৯ ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে বিভিন্ন দেশের সহযোগিতা চান কানাডার প্রধানমন্ত্রী।
‘এই ভ্যাকসিন জীবনদায়ী। তাই আমরা সারা বিশ্বের বিশেষজ্ঞদের সাথে নিয়ে একটি প্রতিষেধকের জন্য কাজ করছি।’ বৃহস্পতিবার সকালে ট্যুইট করে এমনই জানান ট্রুডো। তিনি আরও বলেন, যখন আমরা এটি করি তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে, সমস্ত ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত লোকেরা যাতে এটি অ্যাক্সেস করতে পারে।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো তাঁর দ্বিতীয় টুইটে বিশ্ব নেতাদের এই বিষয়টিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বেশ কয়েকজন বিশ্বনেতার নামোল্লেখ করে তিনি ট্যুইটে লেখেন, ‘আমর বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা একটি চূড়ান্ত কোভিড ১৯ ভ্যাকসিনের ন্যায়সঙ্গত বিতরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ হোক।’ তাঁর এই দ্বিতীয় ট্যুইটটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে।
বুধবার একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য কোভিড -১৯ ভ্যাকসিনটি করোনা ভাইরাস রোগ থেকে রক্ষা করতে পারে কিনা তা নির্ধারণের জন্য মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার এই ভ্যাকসিনটি নিয়ে চূড়ান্ত রিপোর্ট ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…